শীতে তরতাজা থাকতে খান এই ৫ স্বাস্থ্যকর স্যুপ, জেনে নিন উপকারিতা

শীতকাল আসছে আর বাড়িতে স্যুপ হবে না তা তো হতেই পারে না। শীতের আমেজে গরম গরম স্যুপ, জীবনে যেন এক আলাদাই মাত্রা এনে দেয়। স্বাদ এবং স্বাস্থ্যের যুগলবন্দী এই স্যুপ গুলি মাছ, মাংস, ডাল, সবজি, কিংবা ফল, যেকোনো কিছু দিয়েই তৈরি করা যেতে পারে। তাই হয়তো, সারা পৃথিবী জুড়েই স্যুপ খাওয়ার প্রবণতা, অনেকটাই বেশি লক্ষ্য করা যায়।

Healthy soups to have this winter season

তাছাড়া, শীতের মরশুমের রকমারি সবজির প্রাচুর্য, স্যুপের গুণগতমান বর্ধক হিসেবেও কাজ করে। যা, সরাসরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলার পাশাপাশি, শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং উষ্ণতাও সরবরাহ করে। তাই হয়তো, সারা পৃথিবী জুড়েই স্যুপকে, কম্ফোর্ট ফুড বলা হয়। তাহলে, আর দেরি না করে জেনে নিন, ৫টি শীতকালীন স্বাস্থ্যকর স্যুপ সম্পর্কে কিছু তথ্য -

১) টমেটো স্যুপ

১) টমেটো স্যুপ

শীতের আমেজে, এক বাটি টমেটো স্যুপের সেবন, প্রায় সারা পৃথিবী জুড়েই অত্যন্ত জনপ্রিয়। টমেটো স্যুপে, ফ্ল্যাট এবং ক্যালোরির মাত্রা কম থাকা সত্বেও, এটি কিন্তু শরীরে উষ্ণতার অনুভুতি আনতে, কোনো অংশেই কম না। তাছাড়া, টমেটো স্যুপ ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায়, এটি ভেতোর থেকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে তুলতেও সহায়তা করে।

২) চিকেন স্টু

২) চিকেন স্টু

রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক চিকেন স্টু, স্যুপের একটি ভিন্নরূপ। এটি একটি অত্যন্ত জনপ্রিয়, কম্ফোর্ট ফুড হিসেবেও পরিচিত। এই চিকেন স্টু স্বাস্থ্যকর ফ্ল্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং অন্যান্য পুষ্টিগুণ তথা বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজের একটি উৎকৃষ্ট উৎস। তাই, নিয়মিত চিকেন স্টু এর সেবন, স্বাস্থ্য ক্ষেত্রে অত্যন্ত উপকারী। এই চিকেন স্টু তৈরীর ক্ষেত্রে, মুরগির মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের শীতকালীন সবজিও, প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। যেমন পেঁপে, বিট, গাজর, বিন্স, আলু, পিয়াজ, আদা, রসুন, মটরশুটি, ক্যাপসিকাম, ফুলকপি, ব্রকলি প্রভৃতি।

৩) ক্লিয়ার স্যুপ

৩) ক্লিয়ার স্যুপ

এটি একটি অত্যন্ত জনপ্রিয়, স্বাস্থ্যকর স্যুপ। পুষ্টিগুণ সমৃদ্ধ এই স্যুপের, ক্যালোরির মাত্রা কিন্তু অত্যন্ত কম। 'ক্লিয়ার স্যুপ' এই নাম থেকেই বোঝা যায় যে, এই স্যুপ তৈরি করতে কোন ধরনের স্টার্চ জাতীয় উপাদানের ব্যবহার, হয় না। তাই শর্করার মাত্রাও এই স্যুপে সামান্য পরিমাণেই থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক এই ক্লিয়ার স্যুপ, স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। এই ক্লিয়ার স্যুপ তৈরি করতে, বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি, যেমন পালং শাক, ব্রকলি, গাজর, মটরশুটি, বাঁধাকপি, ফুলকপি, বিন্স, ক্যাপসিকাম, মাশরুম প্রভৃতি ব্যবহার করা হয়। তাছাড়া, এই স্যুপে অনেকেই মুরগির মাংস যোগ করতেও, পছন্দ করেন।

৪) ফুলকপির স্যুপ

৪) ফুলকপির স্যুপ

ফুলকপি হল, একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন সবজি। পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং কম ক্যালোরি যুক্ত এই ফুলকপির স্যুপ, দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখতে, সহায়তা করে। তাছাড়া প্রতি ১০০ গ্রাম ফুলকপিতে, ক্যালোরির মাত্রা প্রায় ২৫। তবে এই ফুলকপির স্যুপ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ তথা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের একটি উৎকৃষ্ট উৎস। তাই ফুলকপির স্যুপের সেবন, স্বাস্থ্য ক্ষেত্রে অত্যন্ত উপকারী।

৫) মাশরুম স্যুপ

৫) মাশরুম স্যুপ

সুস্বাদু মাশরুম স্যুপ, স্বাস্থ্যকর স্যুপ গুলির মধ্যে অন্যতম। মাশরুম হল প্রোটিন, ফাইবার এবং অন্যান্য পুষ্টিগুণ তথা ভিটামিন, সোডিয়াম এবং পটাশিয়াম একটি উৎকৃষ্ট উৎস। পুষ্টিসমৃদ্ধ হওয়া সত্বেও, এই মাশরুম স্যুপের ক্যালোরির মাত্রা কিন্তু অত্যন্ত কম। ঠান্ডায় এক বাটি মাশরুম স্যুপের সেবন, শরীরকে তরতাজা করে তোলার পাশাপাশি, উষ্ণতার অনুভুতিও প্রদান করে।

X
Desktop Bottom Promotion