Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিন্দি পরিধানে স্বাস্থ্যকর কারণ
আপনি কি জানেন কেন আমাদের পূর্বপুরুষেরা তাদের কপালে বিন্দি বা তিলক পরতেন? একটি সমীক্ষা অনুযায়ী, কপালের মাঝখানে বিন্দির স্থাপন অনেক ভাবে উপকারী| বিন্দি পরার আধ্যাত্মিক কারণে তো আছেই, আবার তা স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারীও বটে|
ভারতীয় বিবাহিত নারী বিন্দি পরেন, তারা বিবাহিত সেটা উল্লেখ করতে| তরুণ অবিবাহিত নারী বিন্দি পরেন, ফ্যাশনের সামগ্রী হিসেবে| বিন্দি পরা অনেক সংস্কৃতির মধ্যে গুরুত্বপূর্ণ|
বিন্দি ভ্রুয়ের মাঝখানে, পিনিয়াল গ্ল্যান্ডের উপরে পরা হয়ে থাকে| এটি একটি গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র যা এক ব্যক্তিকে শান্ত রাখতে সাহায্য করে | যখন আপনি চন্দন পেস্ট বিন্দি পরেন, এটি আপনার স্বাস্থ্যের জন্য বেশি কার্যকর|আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন যে হলুদ বিন্দি শরীর শীতল রাখতে সাহায্য করে| এখানে বিন্দি পরার কিছু স্বাস্থ্যকর কারণ উল্লেখ করা হল|

মনোযোগে সহায়তা
আমাদের দুই ভ্রুয়ের মধ্যেকার বিন্দুতে শরীরের প্রধান স্নায়ুর সংযোগস্থল| এই বিন্দুর উপর বিন্দি স্থাপন করা হলে, শরীর শান্ত হতে শুরু করে এবং তা মনোযোগে সহায়তা করে| এটি উদ্বেগ মাত্রা কমিয়ে দেয়|

সাইনাস সারাতে
কপালের এই মধ্যমনি, ট্রাইজেমিনাল স্নায়ু উদ্দীপিত করে, অনুনাসিক পথের রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে|এটি একটি অবরুদ্ধ নাকে স্বস্তি এনে দেয়| সামান্য চাপের কারণে, এটি সাইনাসের মধ্যে ফোলা কমিয়ে দেয়| তাই বিন্দি পরার এটি একটি সুস্থ্য কারণ বলা যেতে পারে|

মুখের পেশী শক্তিশালী করে
আপনি কি জানেন যে বিন্দি মুখের পেশীর উদ্দীপক? এটা সুপ্রট্রোকলিয়ার ধমনী এবং সুপ্রট্রোকলিয়ার শিরা উদ্দীপিত করে, রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে| যখন এই শিরা উত্তেজিত হয়, তখন পেশিগুলি শক্তিশালী হয়ে ওঠে|

বলিরেখা হ্রাস করে
মুখের পেশী সুদৃঢ় করার দরুন ত্বকের পুষ্টি লাভ হয় আর সেই জন্যই বলিরেখা হ্রাস পায়| বিন্দি পরার এটি একটি অন্যতম কারণ|

চোখের জন্য ভাল
কপালের কেন্দ্র বিন্দু, যেখানে বিন্দি স্থাপন করা হয় সেটি সরাসরি সুপ্রট্রোকলিয়ার নার্ভের সাথে যুক্ত| এই নার্ভে ফাইবার আছে যা চোখের পেশির পুষ্টি যোগায়|

স্বাস্থ্যকর কানের জন্য
আপনি যেখানে বিন্দি পরেন সেই বিন্দুতে স্নায়ু কক্লিয়ার উদ্দীপিত করে| এই উদ্দীপনা আপনার কান সুস্থ রাখতে সাহায্য করে|

মন শান্ত রাখে
বিন্দি পরার সবচেয়ে স্বাস্থ্যকর কারণ হল এটি উদ্বিগ্ন মনকে শান্ত করে|একটি বিন্দির সাহায্যে এই বিন্দুতে পেশির মালিশ স্নায়ু শিথিল করতে পারে|

অনিদ্রা রোধ করতে
কপালের যে বিন্দুতে আপনি বিন্দি পরেন তা অনিদ্রা তাড়াতে সাহায্য করে| সমগ্র দিনে কপালের বিন্দি মুখের পেশী, ঘাড়, পিঠ ও শরীরের উপরের অংশ আরাম প্রদান করে|

রক্ত সঞ্চলন বাড়ায়
বিন্দি পরা স্বাস্থ্যকর কারণ এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং আপনাকে আরও উজ্জ্বল ও সুস্থ দেখায়|

মাথাব্যথা থেকে রেহাই দেয়
বিন্দি পরার আরও একটি স্বাস্থ্যকর কারণ হল এটা স্বাভাবিকভাবে মাথাব্যাথা থেকে রেহাই পেতে সাহায্য করে| কপালের ওপর বিন্দি স্থাপনে, সেই বিন্দুতে সংযুক্ত সব স্নায়ু এবং রক্তনালী অবিলম্বে শিথিল হয় এবং মাথাব্যথায় আরাম প্রদান করে|



Click it and Unblock the Notifications