International Men's Day 2022: ৪০ পেরোলেই পুরুষদের এই ৬ স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি, নাহলেই বিপদ!

স্বাস্থ্য খুব খারাপ বা গুরুতর রোগভোগ না হলে সাধারণত আমরা ডাক্তারের কাছে যাই না। ছোটো ছোটো উপসর্গগুলো বাড়িতেই সারিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই ছোটোখাটো উপসর্গ থেকেই বড় রোগে পরিণত হয়। অজান্তেই অনেক মারণ রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। কিন্তু সুস্থ জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুস্বাস্থ্য। তাই, নিয়মিত স্বাস্থ্য চেকআপ করা অত্যন্ত প্রয়োজন। এতে আপনি যে কোনও গুরুতর রোগের কবল থেকে রক্ষা পাবেন।

Health Check-ups Every Man Needs

গবেষণায় দেখা গেছে, মহিলাদের তুলনায় পুরুষরা স্বাস্থ্য পরীক্ষা করাতে খুব কম যান। যে কারণে বেশিরভাগ সময় পুরুষরা বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত হন। তাই, ৪০ পেরোলেই কিছু কিছু শারীরিক পরীক্ষা করানো অত্যন্ত জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

ডায়াবেটিস

ডায়াবেটিস

বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। এই কারণে ৪০ বছরের বেশি বয়সী পুরুষদের নিয়মিত খাওয়ার আগে, খাওয়ার পরে এবং HbA1C টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে যাদের পারিবারিক ইতিহাসে ডায়াবেটিস আছে তাদের ঘন ঘন চেক করা উচিত।

কোলেস্টেরল

কোলেস্টেরল

৩৫ বছরের বেশি বয়সী সকল প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচ বছরে কোলেস্টেরল পরীক্ষা করানো উচিত। তবে যারা মোটা এবং ধূমপানে আসক্ত, তাদের আরও আগে কোলেস্টেরল টেস্ট করানো উচিত। উচ্চ কোলেস্টেরলের মাত্রা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

রক্তচাপ

রক্তচাপ

উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, কিডনি রোগ এবং স্ট্রোকের মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আপনি চাইলে বাড়িতেই বিপি চেক করার কিট কিনে রাখতে পারেন। স্বাভাবিক রক্তচাপের মাত্রা হল 120/80 mmHg-এর কম।

থাইরয়েড

থাইরয়েড

থাইরয়েডের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, ওজন বৃদ্ধি, অলসতা বা ক্লান্তি বোধ হতে পারে। TSH পরীক্ষার সাহায্যে থাইরয়েড কতটা ভাল কাজ করছে তা নির্ধারণ করা যায়। উচ্চ এবং নিম্ন TSH পুরুষদের প্রজনন ক্ষমতা প্রভাবিত করতে পারে।

প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (PSA) টেস্ট

প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (PSA) টেস্ট

প্রতি ৮ জন পুরুষের মধ্যে একজন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। এই টেস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করা যায় এবং এই সময় চিকিৎসাও খুব কার্যকর হয়। ৫০ বছরের বেশি বয়সী সমস্ত পুরুষদের প্রতি বছর এই টেস্ট করানো উচিত।

বয়স্কদের জন্য

বয়স্কদের জন্য

৫০ বছরের বেশি বয়সী পুরুষদের এবং যারা হৃদরোগে আক্রান্ত তাদের প্রতি বছর ইকোকার্ডিওগ্রাম এবং ট্রেডমিল পরীক্ষা করানো উচিত। ডায়াবেটিস রোগীদের ক্রিয়েটিনিন, প্রস্রাব পরীক্ষা এবং কিডনি রোগের টেস্ট করানো উচিত।

X
Desktop Bottom Promotion