শরীর ফিট রাখতে জুম্বার কোনও বিকল্প নেই

কে না চায় সুস্থ থাকতে। তাই তো আমরা সকলেই কোনও না কোনও শরীরচর্চা করে থাকি। কিন্তু আপনাদের কি জানা আছে জুম্বার নামক ডান্সটি করলে শরীর, মন এমনতী ত্বকও ভালো থাকে? জুম্বার উপকারিতা জানতে পড়ে ফেলুন এই

By Nayan Munshi

আচ্ছা, আপনাদের কি জানা আছে জুম্বা ঠিক কী? জুম্বা হল এক ধরনের ফিটনেস ট্রেনিং, যা অন্য়ান্য় শরীরচর্চার থেকে অনেকটাই মজাদার। শুধু তাই নয়, কেউ যদি নিয়মিত এই শরীরচর্চাটি করেন তাহলে অনেক ধরনের উপকার পেতে পারেন।

এমনটা কার না জানা আছে যে শরীর ও মন ভালো রাখতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। তাই তো আমরা নিয়মিত কোনও না কোনও এক্সার্সাইজ করে থাকি। কেউ করে জিমিং , তো কেউ ভরসা রাখেন তথাকথিত শরীরচর্চা, যেমন, হাঁটা বা দৌড়ানোর উপর। তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো যে, শরাীরচর্চা না করে কেউ যদি স্বাস্থ্য়কর ডায়েট মেনে চলেন অথবা সব ধরনের নিয়মের মধ্য়ে নিজের জীবনকে বেঁধে রাখেন, তবুও শরীরে েরাগ বাসা বাঁধার আশঙ্কা থেকেই যায়। তাই প্রতিদিন কোনও না কোনও এক্সার্সাইজ করটা মাস্ট!

জুম্বা হল এক ধরনের ডান্স ফর্ম, যা শরীরের অতিরিক্ত মেদ কমাতে দারুন কাজে আসে। এবার চলুন জেনে নি জুম্বার কিছু উপকারিতা সম্পর্কে।

১. ওজন কমায়:

১. ওজন কমায়:

অতিরিক্ত ক্য়ালোরি বার্ন করতে চান? চোখ বুজে এক ঘন্টা জুম্বা করুন। তাহলেই দেখবেন কেমন ম্য়াজিকের মতো মেদ কমতে শুরু করেছে।

২. হজম ক্ষমতা বাড়ায়:

২. হজম ক্ষমতা বাড়ায়:

নিয়মিত জুম্বা ক্লাসে উপস্থিত থাকলে দেখবেন কেমন লাফিয়ে লাফিয়ে আপনার বিপাক প্রক্রিয়া ভালো হচ্ছে। আর একথা তো আমরা সবাই জানি যে, হজম ক্ষমতা যত বাড়বে, তত আমাদের ওজন কমতে থাকবে।

৩. সার্বিকভাবে শরীর ভালো রাখতে সাহায্য় করে:

৩. সার্বিকভাবে শরীর ভালো রাখতে সাহায্য় করে:

জুম্বার সবথেকে বড় বৈশিষ্ট হল এই শরীরচর্চাটি করলে শরীরের প্রত্য়েকটি অংশ ধীরে ধীরে ফিট হতে শুরু করে। ফলে খুব কম দিনে মেদ ঝড়িয়ে সুন্দর শরীর পেতে এর যে কোনও বিকল্প নেই তা বলাই বাহুল্য়।

৪. হার্টর স্বাস্থ্য় ভালো রাখে:

৪. হার্টর স্বাস্থ্য় ভালো রাখে:

জুম্বা যেহেতু সম্পুর্ণ রূপে একটি কার্ডিওভাসকুলার শরীরচর্চা তাই এটি নিয়মিত করলে হার্ট যেমন ভালো থাকে, তেমনি অনেক ধরনের হার্টের রোগও দূরে থাকে।

৫. ত্বক টানটান রাখে:

৫. ত্বক টানটান রাখে:

পেশীকে ভালো করার মধ্য়ে দিয়ে ত্বককে টানটান রাখতে জুম্বা দারুন সাহায্য় করে। তাই যদি আকর্ষণীয় শরীর পেতে চান তাহলে আজ থেকেই শরু করে দিন এই শরীরচর্চা।

৬. স্ট্রেস কমাতে সাহায্য় করে:

৬. স্ট্রেস কমাতে সাহায্য় করে:

ডান্স এবং মিউজিক যেহেতু এই শরীরচর্চার সঙ্গে জরিত তাই এটি করলে শুধু শরীর ভালো থাকে না, সেই সঙ্গে মনটাও একেবারে চাঙ্গা হয়ে যায়। আর মন ভালো থাকলে কে না জানে যে স্ট্রেস আমাদের ধারে কাছে পর্যন্ত আসতে পারে না।

৭. মানসিক অবসাদ কমাতে দারুন কার্যকরি:

৭. মানসিক অবসাদ কমাতে দারুন কার্যকরি:

শরীরে এন্ডোরফিন বা ফিলগুড হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয় জুম্বা। ফলে যারা মনসিক অবসাদের শিকার তারা যদি নিয়মিত এই শরীরচর্চা করেন তাহলে খুব অল্প দিনেই অবসাদ নিয়ন্ত্রণে চলে আসে।

৮. উচ্চ রক্তচাপ কমায়:

৮. উচ্চ রক্তচাপ কমায়:

একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত জুম্বা ডান্স করলে শিরা প্রসারিত হয়, ফলে রক্ত চলাচল বেড়ে গিয়ে রক্তচাপ এমনিতেই কমতে শুরু করে। তাই যারা হাইপারটেনশনের শিকর তারা আর দেরি না করে আজই ভর্তি হয়ে যানা বাড়ির কাছাকাছি কোনও জুম্বা ডান্স ক্লাসে। উপকার যে পাবেন সেকথা হলফ করে বলতে পারি।

Story first published: Friday, January 6, 2017, 10:24 [IST]
X
Desktop Bottom Promotion