Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গোপালের প্রিয় সাদা মাখনের এত গুণ! এর উপকারিতা জানলে অবাক হবেন
White Butter Benefits in Bengali: ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে দেশজুড়ে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। এ দিন শ্রীকৃষ্ণের ছেলেবেলার রূপ বাল গোপালের পুজো করার রীতি প্রচলিত। তাঁকে তুষ্ট করতে নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। তার মধ্যে অন্যতম সাদা মাখন।
পুরাণের নানা গল্পে রয়েছে ছোট্ট শ্রী কৃষ্ণের মাখন বা ননী চুরি করে খাওয়ার গল্প। এই মাখন কিন্তু সাদা মাখন। খাঁটি দুধে ঘরে তৈরি এই মাখনের প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কী সেগুলি, আসুন জেনে নেওয়া যাক।

ইমিউনিটি বাড়ায়
সাদা মাখনে রয়েছে ক্যালশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন ডি এর মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ। এই সব পুষ্টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে যে কোনও সংক্রমণ এবং রোগ-ব্যাধি সহজে ধারেকাছে ঘেঁষতে পারে না।
মেটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন কমায়
বাজারে যে মাখন পাওযা যায়, তা খেলে ওজন বাড়ার সম্ভাবনা বেশি। কিন্তু সাদা মাখন ওজন কমাতে সাহায্য করে। সাদা মাখনে রয়েছে লেসিথিন (lecithin) নামক এক ধরনের প্রাকৃতিক যৌগ। যা মেটাবলিজম বা বিপাক ক্রিয়া বাড়ায় এবং অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। পাশাপাশি সাদা মাখনে সোডিয়ামের পরিমাণও কম। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে খুবই উপকারী এই মাখন। স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা রোজের খাদ্যতালিকায় রাখতেই পারেন এটি।
ত্বক সুস্থ রাখে
সাদা মাখন স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই আর সেলেনিয়াম, যা ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। সাদা মাখন নিয়মিত খেলে ত্বকের নানা সমস্যা দূর হতে পারে। আর সপ্তাহে অন্তত দু'বার এই মাখন মুখে মাখলে ত্বক অত্যন্ত ভাল থাকে।
জয়েন্ট পেন কমায়
সাদা মাখন জয়েন্ট পেন ও বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। কারণ সাদা মাখনের আণবিক গঠনের কারণেই তা চর্বি শোষণ করে। এতে জয়েন্টগুলোতে তৈলাক্ততা আসে। ফলে জয়েন্টে ব্যথা বা অস্বস্তি থেকে স্বস্তি মেলে। তাছাড়া, ক্যালশিয়াম সমৃদ্ধ মাখন হাড় এবং জয়েন্টগুলোকে শক্তিশালী করে। এর নিয়মিত সেবনে হাড়ের রোগ নিরাময় হয়।
মস্তিষ্কের কর্ম ক্ষমতা বাড়ায়
সাদা মাখনে রয়েছে অ্যারাকিডোনিক অ্যাসিড। এটি এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কারণে বাচ্চাদের জন্য খুবই উপকারী এই মাখন। শিশুদের বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে সাহায্য করে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
