Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Red Chilli Powder Benefits: মাত্র এক চামচ লঙ্কা গুঁড়োই বাঁচাতে পারে নানা রোগভোগ থেকে! জানতেন?
Health Benefits of Red Chilli Powder in Bengali: রান্নায় ঝাল খাওয়া নিয়ে অনেক বাড়িতেই সমস্যা হয়। কেউ ভালোবাসেন একেবারে টকটকে লাল তরকারি, আবার অনেকের পছন্দ কাঁচা লঙ্কা। তবে রান্নায় যতই কাঁচা লঙ্কা পড়ুক না কেন, একটু শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো না দিলে যেন রান্নার সেই স্বাদটাই আসে না। নিরামিষ হোক বা আমিষ, রান্নায় শুকনো লঙ্কা থাকা মাস্ট!

অনেকেই মনে করেন, বেশি শুকনো লঙ্কা খেলে স্বাস্থ্যের বিরাট ক্ষতি হয়। তবে জানেন কি, শুকনো লঙ্কা অথবা লঙ্কা গুঁড়োর রয়েছে হাজারো গুণ! স্বাস্থ্যের একাধিক উপকার করে লঙ্কা গুঁড়ো। চলুন তবে জেনে নেওয়া যাক, লঙ্কা গুঁড়ো খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

রক্তচাপ নিয়ন্ত্রণ করে
প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে শুকনো লঙ্কায়। এই উপাদানই শরীরের রক্তনালীগুলি শিথিল করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। শুকনো লঙ্কা কোলেস্টেরলও কমায়। এ ছাড়াও, লাল লঙ্কায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ধমনী এবং রক্তনালীতে ব্লকেজ হতে দেয় না।

ওজন কমাতে সাহায্য করে
শুকনো লঙ্কার মধ্যে রয়েছে ক্যাপসাইসিন নামক একটি উপাদান, যা শরীরের বিপাক ক্রিয়া আরও বাড়ায়। এর ফলে প্রচুর ক্যালোরি বার্ন হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটায়
শুকনো লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটায়, যে কারণে আমাদের শরীর নানা রোগভোগ প্রতিরোধ করে।

চুল ও ত্বক সুস্থ রাখে
শুকনো লঙ্কার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ। এই উপাদানগুলিই আমাদের চুল ও ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

হজমে সাহায্য করে
শুকনো লঙ্কা হজম প্রক্রিয়ায় উন্নতি ঘটায়। আর, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতেও দারুণ কার্যকর লাল লঙ্কা।

ব্যথার উপশম
বাতের ব্যথায় শুকনো লঙ্কা দারুণ কাজ দেয়। এতে থাকা ক্যাপসাইসিন যে কোনও ধরনের মাসল পেইন, জয়েন্ট পেইন, অস্টিওআর্থারাইটিসের যন্ত্রণা কমাতে পারে। এটি ব্যথার পাশাপাশি প্রদাহও কমায়।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷ কোনও কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।



Click it and Unblock the Notifications