কোলেস্টেরল নিয়ন্ত্রণ থেকে রক্তাল্পতা নিরাময়, সবই কমবে মুলো শাকের গুণে!

Radish Leaves Benefits in Bengali: ফুলকপি, কড়াইশুঁটি, পালং শাক, বিট, গাজরের সঙ্গে শীতের বাজার ছেয়ে গিয়েছে মুলো‌য়। তবে অধিকাংশ মানুষই নাক সিঁটকোন এই সবজি দেখে। অনেকেই ঝাঁঝালো গন্ধের জন্য খেতে চান না। অনেকের আবার মুলো খেলে পেটে বায়ুর সমস্যা হয়। কিন্তু রোগ প্রতিরোধ গড়ে তুলতে এই মরশুমি সবজির জুড়ি মেলা ভার। ফলে বিভিন্ন রোগ-ব্যাধির হাত থেকে শরীরকে সুরক্ষিত রাখে মুলো।

পুষ্টিবিদেরা বলছেন, মুলোর মতো এর শাকও কিন্তু বেশ পুষ্টিকর। বিভিন্ন রকম ভিটামিন ও খনিজ থাকে মুলো শাকে। যা শরীরের নানা রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। জেনে নিন, মুলো শাক খেলে কী কী উপকার হয়।

radish leaf benefits

রক্তাল্পতা কমায়

মুলো পাতায় আয়রন রয়েছে প্রচুর পরিমাণে। তাই যাঁরা রক্তস্বল্পতায় ভুগছেন এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, তাঁদের জন্য খুবই উপকারী। তাছাড়া, আয়রন শারীরিক ক্লান্তি ও দুর্বলতা কাটাতেও সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-এর জবাব নেই। অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবেও এই ভিটামিনের কদর ভালই। মুলো পাতায় প্রচুর ভিটামিন সি রয়েছে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই মুলো শাক। জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জিজনিত সমস্যা এবং বিভিন্ন সংক্রমণ প্রতিহত করতে পারে।

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে

ফাইবার সমৃদ্ধ মুলো শাক কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে এই শাক। ফলে হৃদরোগের ঝুঁকি কমে এবং হার্ট সুস্থ থাকে।

ওজন কমায়

মুলো শাকে পুষ্টিগুণ ভরপুর, তবে ক্যালোরি এতে খুবই কম। মেটাবলিজম বৃদ্ধিতেও সাহায্য করে। তাই যাঁরা ওজন কমানোর চেষ্টায় আছেন, তাঁরা রোজের ডায়েটে মুলো শাক রাখতেই পারেন।

পুষ্টির পাওয়ার হাউস

ভিটামিন এবং খনিজে ভরপুর মুলো শাক। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, থায়ামিন (ভিটামিন বি১), পাইরিডক্সিন (ভিটামিন বি৬), ফলিক অ্যাসিড (ভিটামিন বি৯), প্রোটিন, আয়রন, ক্যালশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে এতে। তাই এই শাককে পুষ্টির পাওয়ার হাউস বলা যেতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Monday, January 8, 2024, 22:01 [IST]
X
Desktop Bottom Promotion