পেটের রোগ থেকে হাঁপানি, সব রোগ-ব্যাধি দূর হবে তুলসীর জলেই!

আয়ুর্বেদ মতে, নানা অসুখ বিসুখের মোকাবিলায় তুলসী পাতার কোনও জবাব নেই। শুধু পাতাই নয়, তুলসীর বীজও কিন্তু স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী। সর্দি, কাশি, ফ্লু, পেটের সমস্যা, মানসিক চাপ কমাতে তুলসীর জুড়ি মেলা ভার। আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকর এই ভেষজ। তাই তো তুলসীকে বলা হয় 'কুইন অফ হার্বস'।

স্বাস্থ্যকর পানীয় হিসেবে তুলসীর চা বেশ জনপ্রিয়। তেমনই খেতে পারেন তুলসী ভেজানো জলও। শরীর ও মন দুই ক্ষেত্রেই উপকার প্রদান করে তুলসীর জল। জেনে নিন, কী কী উপকার মেলে তুলসী ভেজানো জল পানে।

Tulsi Water Benefits

অ্যান্টিঅক্সিডেন্ট

তুলসীতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকালের মাত্রা নিয়ন্ত্রণ করে। যার ফলে অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পায় এবং কোষের ক্ষতি হয় না।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলসীর জুড়ি মেলা ভার। নিয়মিত তুলসী-মিশ্রিত জল পানে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং বিভিন্ন সংক্রমণ, রোগ-ব্যাধি দূরে থাকে।

হজমশক্তি বাড়ায়

তুলসীর কার্মিনেটিভ বৈশিষ্ট্য ভাল হজমে সাহায্য করে। গ্যাস, অ্যাসিডিটি এবং পেট ফাঁপা কমায়। নিয়মিত তুলসীর জল পানে পাচনতন্ত্র সুস্থ থাকে, হজমশক্তি বাড়ে। তাছাড়া, সকালে খালি পেটে তুলসী জল পান করলে শরীর থেকে টক্সিন এবং জীবাণু বেরিয়ে যায়। হজমের রোগ দূরে থাকে।

শ্বাসযন্ত্র সুস্থ থাকে

কাশি, কফ, সর্দি এবং হাঁপানির সমস্যায় প্রাচীন কাল থেকেই তুলসীর ব্যবহার হয়ে আসছে। নিয়মিত তুলসীর জল পানে শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা দূর হয়।

মুখের স্বাস্থ্য

তুলসীতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের বিভিন্ন সংক্রমণে খুব ভাল কাজ দেয়। তুলসীর জল দিয়ে গার্গল করলে মাড়ি সুস্থ থাকে এবং নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা অনেকটাই কমে।

X
Desktop Bottom Promotion