Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাতে ভাল ঘুম হয় না? কেশর চা পানেই মিলবে উপকার!
Health Benefits of Saffron Tea in Bengali: চা শুধুমাত্র একটি জনপ্রিয় পানীয়ই নয়, ভারতবর্ষে চা আমাদের দৈনন্দিন জীবনধারার অঙ্গও হয়ে উঠেছে। এক কাপ চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। সারা দিনে যে কত কাপ হয়ে যায়, তার কোনও হিসাব থাকে না। চা পাতার গন্ধে, স্বাদে ক্লান্তি, অবসাদ সব ধুয়ে যায়। দুধ চা, লিকার চা লেবু চা, গ্রিন টি, মিন্ট টি, ওলং টি - সবই চেখে দেখেছেন। কিন্তু কেশর দেওয়া চা কখনও খেয়েছেন কি?
চিকিৎসকদের মতে, বিভিন্ন ভিটামিন এবং খনিজে ভরপুর কেশরের অনেক গুণ। রাতে ঘুমানোর আগে নিয়মিত কেশর দেওয়া চা পানেই অনেক স্বাস্থ্য সমস্যার সমাধান হতে পারে। দেখে নিন, কেশর চা খেলে শরীরে কী কী উপকার হয়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
গবেষণায় দেখা গেছে, কেশর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রাতে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকলে ভাল ঘুম হয় এবং বিপাকীয় স্বাস্থ্য ঠিক থাকে।
ভাল ঘুম হয়
কেশরে রয়েছে সাফরানালের মতো যৌগ। ঘুমানোর আগে কেশর চা পান করলে মন এবং শরীর রিল্যাক্স হয়, ভাল ঘুম হয় এবং অনিদ্রা বা শারীরিক অস্থিরতাও কমে।
হজম ভাল হয়
পেট ফাঁপা এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তি কমাতে কেশরের জুড়ি মেলা ভার। রাতে কেশর চা পান করলে ভাল হজম হয়। ফলে ঘুমেও কোনও ব্যাঘাত ঘটে না।
অ্যান্টিঅক্সিডেন্ট
কেশর অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। অ্যান্টি-অক্সিড্যান্ট অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। রাতে কেশর চা পান আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। ফলে শরীর সুস্থ-সবল থাকে।
মেজাজ
সারাদিন হাড়াভাঙা খাটুনির পর কেশর দেওয়া চা খেলে এক নিমেষে ক্লান্তি দূর হয়ে যেতে পারে। কেশর আমাদের মেজাজ ভাল রাখতে পারে। নিয়মিত কেশর চা পানে স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতা কেটে যায়। ফলে রাতে ভাল ঘুমও হয়।
রক্তচাপ কমায়
নিয়মিত কেশর চা পানে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। কেশরের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে। কেশরের গন্ধে মানসিক চাপও নিয়ন্ত্রণে থাকে। ফলে রক্তচাপের উপর তার প্রভাব পড়ে না।
হার্ট সুস্থ রাখে
কেশরের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতেও দারুণ কাজ করে কেশর মেশানো চা।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
