শুধুই হজমশক্তি বাড়ায় না, নিয়মিত জোয়ানের জল খেলে মুক্তি পাবেন নানা স্বাস্থ্য সমস্যা থেকেও!

ভরপেট খাওয়ার পর এক চিমটে জোয়ান মুখে দেওয়া অনেকেরই অভ্যাস। সে অনুষ্ঠান বাড়ি হোক বা নিজের বাড়ি, ভারী খাওয়াদাওয়ার পর জোয়ানের শরণাপন্ন হন অনেকেই। জোয়ান হজমে অত্যন্ত সহায়ক, এ কথা কে না জানে! নুন, লেবু দিয়ে অনেকেই বাড়িতে তৈরি করে রাখেন জোয়ানের মিশ্রণ। কিন্তু জোয়ান মানে যে শুধুই হজমজনিত সমস্যা সমাধানের চাবিকাঠি, তা কিন্তু নয়! জোয়ানের এমন অনেক গুণ আছে, যা নিমেষেই বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে পারে। শুধু জোয়ান খেতে ভালো না লাগলে জোয়ানের জল বানিয়ে খেতে পারেন।

Health benefits of drinking ajwain water

প্রতিদিন সকালে খালি পেটে জোয়ানের জল খাওয়ার অগুনতি উপকারিতা রয়েছে। জেনে নিন, খালি পেটে জোয়ানের জল শরীরের কী কী উপকার করে-

ওজন কমাতে সাহায্য করে

ওজন কমাতে সাহায্য করে

প্রতিদিন সকালে খালি পেটে জোয়ানের জল পান করা ওজন কমার ক্ষেত্রে দারুণ কার্যকর। যদিও আপনি এক-দুই দিনে ফলাফল দেখতে পাবেন না, তবে নিয়মিত এই জল পান করলে ধীরে ধীরে ওজন কমতে থাকবে।

জোয়ান পুষ্টিকে সম্পূর্ণরূপে শোষণ করতে সাহায্য করে, যার ফলে চর্বি জমে না এবং ওজন হ্রাস হয়। এতে এসেনশিয়াল অয়েল থাইমল-এর উপস্থিতির কারণে বিপাক বৃদ্ধিতেও সহায়তা করে। আর, ভালো বিপাক হল ওজন কমানোর প্রথম ধাপ।

মেটাবলিজম ত্বরান্বিত করে

মেটাবলিজম ত্বরান্বিত করে

মেটাবলিজম ত্বরান্বিত করতে খুবই উপকারী জোয়ানের জল। এটি হজম প্রক্রিয়ায় সাহায্য করে, বদহজম রোধ করে এবং বিপাকীয় কার্যকলাপ বাড়ায়। তাছাড়া, জোয়ানের জল কোষ্ঠকাঠিন্য এবং স্থূলতা প্রতিরোধ করতে দারুণ কার্যকর।

চুলকানি এবং ফোঁড়া থেকে মুক্তি পাবেন

চুলকানি এবং ফোঁড়া থেকে মুক্তি পাবেন

আপনি যদি ফোঁড়া, চুলকানি বা একজিমায় ভুগছেন, তাহলে এক মুঠো জোয়ান হালকা গরম জল দিয়ে পেস্ট করে সেই জায়গায় লাগান। এতে ফোঁড়া, ব্রণ থেকে মুক্তি পেতে পারবেন।

অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জোয়ানের জল পান করার পরামর্শ দেওয়া হয়। এটি পেটে ব্যথা কমায়। খালি পেটে এই জল পান করলে অন্ত্রের এনজাইমগুলি সক্রিয় হয়। এতে হজমে প্রক্রিয়ায় উন্নতি এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়।

শ্বাসকষ্টের ক্ষেত্রে উপকারী

শ্বাসকষ্টের ক্ষেত্রে উপকারী

জোয়ানের জল হাঁপানি রোগীদের জন্য খুব সহায়ক। এটি এয়ার প্যাসেজ শিথিল করতে সাহায্য করে এবং ফুসফুস ও pharynx পরিষ্কার রাখে।

কোলেস্টেরল কমায়

কোলেস্টেরল কমায়

কোলেস্টেরল স্থূলতার অন্যতম কারণ। জোয়ানের ঔষধি গুণ কোলেস্টেরল কমাতে দারুণ কার্যকর। খারাপ কোলেস্টেরল ফ্যাট বার্ন করতে দেয় না, ফলে শরীরে চর্বি জমতে থাকে। জোয়ানের জল ওজন কমাতে সাহায্য করার পাশাপাশি ডায়াবেটিস, স্ট্রোক এবং কার্ডিওভাসকুলার রোগের মতো অন্যান্য রোগও দূরে রাখে।

Story first published: Friday, December 23, 2022, 15:52 [IST]
X
Desktop Bottom Promotion