Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডায়াবেটিস থেকে স্ট্রেস কমানো, পান পাতার রয়েছে হরেক গুণ!
Betel Leaves Benefits in Bengali: ভরপেট ভোজনের পর পান খাওয়ার চল এখনও অনেক বাড়িতেই আছে। পান কারও নিত্য সঙ্গী। কেউ আবার খান শখে, কালেভদ্রে। কারুর পছন্দ মিঠাপান, তো কারুর শুধু চুন-সুপারি-এলাচে সাজা হলেই হল। এখন আবার বিভিন্ন ফ্লেভারের পানও বেশ জনপ্রিয় হয়েছে।
তবে পান কি শুধুই মুখশুদ্ধি? মোটেও নয়। চিকিৎসকদের মতে, পান দূরে রাখতে পারে অনেক ধরনের শারীরিক সমস্যাও। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দেয় পান পাতা।

কোষ্ঠকাঠিন্য সারায়
পান পাতা অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। যা শরীরে পিএইচ লেভেল স্বাভাবিক রাখে এবং পেটের সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষ করে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য পান খুব উপকারী। পান পাতা পিষে সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে জলটা ছেঁকে খালি পেটে পান করুন।
মুখের স্বাস্থ্য বজায় রাখে
পান পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা মুখের দুর্গন্ধ, দাঁত হলুদ হওয়া, প্লাক এবং দাঁতের ক্ষয় হওয়া আটকায়। লাঞ্চের পর পান চিবিয়ে খেলে মুখের স্বাস্থ্য ভাল থাকে। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, ফোলাভাব এবং ওরাল ইনফেকশনও দূর করতে পারে পান পাতা। পুষ্টিবিদদের মতে, পানে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।
শ্বসনতন্ত্রের জন্য উপকারী
সর্দি-কাশি সারাতেও পান বেশ উপকারী। আয়ুর্বেদে কাশি, ব্রঙ্কাইটিস এবং হাঁপানির মতো শ্বাসকষ্টের রোগের চিকিৎসায় পান ব্যবহৃত হয়। পান পাতা এই সব সমস্যায় খুব কার্যকর।
মানসিক চাপ উপশম করে
পান চিবিয়ে খেলে স্ট্রেস, মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তি মেলে। এটি শরীর ও মনকে রিল্যাক্স করে। ঘন ঘন মুড স্যুইং হওয়া আটকায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
পানে রয়েছে অ্যান্টি-হাইপারগ্লাইসেমিক গুণ, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে। পান রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে বাধা দেয়। টাইপ ২ ডায়াবেটিস রোগীরা সকালে খালি পেটে পান পাতা চিবিয়ে খেলে উপকার পাবেন।
হজমে সাহায্য করে
পান খেলে হজম ভাল হয়। গ্যাস, অম্বলের সমস্যাও কমে। গ্যাসট্রিকের ব্যথা কমাতেও সাহায্য করে পান পাতা।
বাতের ব্যথা কমায়
পানে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য, যা হাড় এবং জয়েন্ট পেইন বা গাঁটে গাঁটে ব্যথা থেকে স্বস্তি দেয়। আর্থ্রাইটিস, অস্টিওপরোসিসের ব্যথা কমাতেও সাহায্য করে পান পাতা।



Click it and Unblock the Notifications