Amla Arjun Juice Benefits: রোজ এক গ্লাস এই রস খেলেই কমবে কোলেস্টেরল, রক্তচাপ! দেখে নিন কী ভাবে বানাবেন

Health Benefits of Amla Arjun Juice in Bengali: শরীর সুস্থ রাখতে রোজকার ডায়েটে রেখেছেন স্বাস্থ্যকর খাবার। কিন্তু শুধু ভালো ভালো খাবার খেলেই হবে না, সুস্বাস্থ্য ধরে রাখার জন্য স্বাস্থ্যকর পানীয়ের উপরও বিশেষ জোর দিতে হবে। রোজ এমন পানীয় খান, যা শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে তুলবে।

Health Benefits of Amla Arjun Juice

স্বাস্থ্যকর পানীয়ের কথা বলতেই মাথায় আসে - লেবু মধু জল, গিলয়ের রস, হলুদ দুধ, জিরে জল, মেথি জল, গ্রিন টি এবং আরও নানারকম ডিটক্স ওয়াটার। এই সব পানীয়গুলো অবশ্যই শরীরের জন্য উপকারী। তবে জানেন কি, এগুলোর থেকেও উপকারি আমলকি-অর্জুনের জুস? এখন দোকানে আমলকি-অর্জুনের জুস কিনতে পাওয়া যায় ঠিকই। তবে আপনি যদি ঘরেই ফ্রেশ জুস তৈরি করতে পারেন তাহলে দ্বিগুণ উপকার পাবেন! চলুন জেনে নেওয়া যাক, আমলকি-অর্জুনের জুসের উপকারিতা এবং বাড়িতে এটি তৈরি করার পদ্ধতি।

হার্ট ভালো রাখে

হার্ট ভালো রাখে

অর্জুন-আমলকির জুস হার্টের জন্য দারুণ উপকারি। এই জুস হার্ট সুস্থ রাখে, কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে আর্জুনজেনিন, আরজুনোলিক অ্যাসিড এবং পলিফেনলের উপস্থিতি হার্টের পেশীকে শক্তিশালী করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা

রোগ প্রতিরোধ ক্ষমতা

অর্জুন আমলকির জুস অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটি চমৎকার প্রাকৃতিক উপায়। আমলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। এক একটি আমলকির মধ্যে প্রায় ৬০০-৭০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে।

হজম ক্ষমতা উন্নত করে

হজম ক্ষমতা উন্নত করে

বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিড রিফ্লাক্সের মতো পেটের সমস্যা মোকাবেলায় রোজ খান এক গ্লাস আমলকি অর্জুন জুস। বাড়িতে ফ্রেশ জুস তৈরি করে খেতে পারেন বা কেনা জুসও খেতে পারেন। কেনা রস যদি খান, তাহলে এক গ্লাস হালকা গরম জলে প্রায় ৩০ এমএল আমলকি অর্জুন জুস মিশিয়ে খালি পেটে খান।

ত্বকের জেল্লা ফেরায়

ত্বকের জেল্লা ফেরায়

আমরা রোজ যা খাই তার প্রভাব ত্বকেও দেখা দেয়। উজ্জ্বল এবং মসৃণ ত্বক পেতে রোজ খান আমলা অর্জুন জুস। এটি ত্বককে ভেতর থেকে নিরাময় করে এবং এর মধ্যে রয়েছে প্রদাহ-বিরোধী প্রভাব।

কী ভাবে আমলা অর্জুন জুস তৈরি করবেন?

কী ভাবে আমলা অর্জুন জুস তৈরি করবেন?

এই জুস তৈরির উপকরণ

  • এক কাপ আমলকি
  • এক ইঞ্চি অর্জুন ছাল
  • এক চামচ মধু
  • দুই কাপ জল।
  • জুস বানানোর পদ্ধতি

    আমলকি ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। মিক্সিতে পেস্ট করে এর জুস বার করে নিন। কমপক্ষে ২০ এমএল আমলকির রস বার করতে হবে। এবার আরেকটি পাত্রে দুই কাপ জল ঢেলে তাতে অর্জুনের ছাল দিয়ে ফোটান। জল অর্ধেক না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। একটি কাপে অর্জুনের জলটি ছেঁকে, তার সঙ্গে আমলকির রস মেশান। এই মিশ্রণে মধু মিশিয়ে নিন। হালকা গরম থাকা অবস্থায় পান করুন আমলকি অর্জুনের রস।

Story first published: Wednesday, February 8, 2023, 18:45 [IST]
X
Desktop Bottom Promotion