Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Birthday Narendra Modi: ৭৩ বছর বয়সেও মোদির ফিট থাকার আসল রহস্য জানতে চান? দেখে নিন
আজ ৭৩ বছর পূর্ণ করলেন দেশের প্রধানমন্ত্রী। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদ সামলাচ্ছেন।
তবে এই ৭৩ বছর বয়সেও তিনি যেন কুড়ি পেরোনো টগবগে যুবক। নিজের স্বাস্থ্য সম্পর্কে তিনি বরাবরই খুব সচেতন। নির্দিষ্ট নিয়ম মেনে তিনি স্বাস্থ্যের খেয়াল রাখেন।

এত ব্যস্ততা, এত বড় দায়িত্ব সামলানোর পরেও কীভাবে মোদি নিজেকে ফিট রাখেন, সেই প্রশ্ন প্রায় সকলের মনেই একবার না একবার হলেও দেখা দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক তাঁর ফিটনেসের আসল রহস্য!

যোগব্যায়াম এবং শরীরচর্চা
নরেন্দ্র মোদি যোগা-র সবচেয়ে বড় প্রবক্তাদের মধ্যে একজন। তিনি সকালে খোলা হাওয়ায় হাঁটা, যোগা এবং মেডিটেশনের মাধ্যমে তাঁর দিন শুরু করেন। বেশ কয়েকটি যোগাসন, সূর্য নমস্কার এবং প্রাণায়াম করেন। তিনি বিশ্বাস করেন যে, যোগব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

প্রধানমন্ত্রী মোদির ডায়েট
তিনি খুব কঠোর ডায়েট অনুসরণ করেন। সাধারণ গুজরাতি খাবার পছন্দ করেন এবং খিচুড়ি তাঁর খুব প্রিয়। তাঁর পছন্দের খাবারের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে খিচুড়ি। এছাড়াও, তিনি প্রতিদিন এক কাপ দই খান। এক ইন্টারভিউতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে, পরোটা তাঁর সাপ্তাহিক ডায়েট, কারণ এটি খুব পুষ্টিকর। এছাড়া, তিনি হিমাচল প্রদেশের মাশরুমের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন "আমি হিমাচল প্রদেশের মাশরুমও খাই। এটা অনেক গুণে পরিপূর্ণ"। প্রধানমন্ত্রীর উল্লেখ করা মাশরুমের বৈজ্ঞানিক নাম ম্যাক্রুলা এক্সুলেন্টা। ঘনিষ্ঠদের দাবি, ফল খেতে প্রধানমন্ত্রী খুব পছন্দ করেন। এতে ডায়েট ব্যালেন্সে থাকে বলে তাঁর বিশ্বাস।

কঠোর উপবাস রাখেন
নরেন্দ্র মোদি তাঁর জীবনে উপবাসকে অত্যন্ত গুরুত্ব দেন। নবরাত্রির সময় উপবাস করেন তিনি। সেই সময় লেবুর জল ও পছন্দের শরবত খেতে তিনি পছন্দ করেন। ২০১৪ সালে মার্কিন সফরের সময়ও তিনি তাঁর ঐতিহ্য ভঙ্গ করেননি, শুধুমাত্র লেবুর শরবত পান করেছিলেন। তাঁর বিশ্বাস, উপবাস শরীরকে বিশুদ্ধ করার একটি খুব ভাল উপায়।



Click it and Unblock the Notifications