প্রতিদিন মুঠো মুঠো ঝরে পড়ছে চুল, ভয়ে চিরুনী ব্যবহার করছেন না? হতে পারে এই ভিটামিনের অভাব

By Bhagysree Sarkar

আমাদের শরীরের সব ধরনের পুষ্টি, খনিজ এবং ভিটামিনেরই প্রয়োজন। তবে শরীরে ভিটামিনের অভাবে নানান সমস্যার জন্ম হতে পারে। এরমধ্যে অন্যতম হল চুল পড়ার সমস্যা। বর্তমানে কমবেশি সকলেই বেশিরভাগ মানুষই চুল ধরে পড়ার সমস্যা নিয়ে ভুক্তভুগি। কিন্তু এই চুল পড়ার কারণ যে ভিটামিনের অভাবে হতে পারে, তা জানেন কি? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কোন ভিটামিনের অভাবে আসলে এই সমস্যা হয়। বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদন।

বিশেষজ্ঞদের মতে, চুল পড়ার কারণ হল শরীরে ভিটামিন ডি-এর অভাব। খুব কম মানুষই জানেন যে চুল পড়ার পিছনে ভিটামিন ডি এর অভাবে থাকতে পারে। গ্রীষ্ম হোক বা বর্ষা, শিশু হোক বা বড়, সবার চুল পড়া শুরু হয়েছে। চুল পড়ার সমস্যা বেশির ভাগ ক্ষেত্রেই নারীদের বেশি হয়ে থাকে। এই চুল পড়ার প্রধান কারণ শরীরে ভিটামিন ডি-এর অভাব। হ্যাঁ, শরীরে ভিটামিন ডি-এর অভাবের কারণেও চুল পড়া শুরু হয়। ভিটামিন ডি-এর ঘাটতিতে আমাদের হাড়ের সমস্যা থেকে শুরু করে চুল পাকার সমস্যাও দেখা যায়। শুধু তাই নয়, ভিটামিন ডি এর অভাবে চুল পাতলা হতে শুরু করে এবং ধীরে ধীরে চুল পড়া শুরু হয়।

ছবি সৌজন্য- pexels

এই ভিটামিনের মূল উৎস হল সূর্যরশ্মি, কিন্তু বিশেষ কিছু খাবারেও ডি ভিটামিন পাওয়া যায়। এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোর সংস্পর্শে থাকেন, তবে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করা যেতে পারে। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে সকালের রোদে অন্তত ১৫ মিনিট বসুন। এছাড়াও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন। যেমন-

ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে পারে মাছ, মাশরুম, দুধ, কমলার রস ইত্যাদি। ভিটামিন ডি হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক সমস্যা নিরাময় করা যায়। এর সঙ্গেই চুল ঝরে পড়া ও চুল পাকার সমস্যা মেটাতে সক্ষম।

Story first published: Wednesday, July 24, 2024, 19:29 [IST]
X
Desktop Bottom Promotion