Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কিছুতেই হচ্ছে না চুল লম্বা? মেনে চলুন এই নিয়ম, ম্যাজিকের মত কাজ করবে
লম্বা চুলের স্বপ্ন প্রতিটা মেয়েরই। কিন্তু স্বপ্নপূরণ করতে কালঘাম ছোটে। কর্মব্য়স্ততায় নিজের যত্নের সময় বের করাই মুশকিল। কাজের চাপ, শারীরিক অসুখ, এসবের মধ্যেই ঝরে পড়ছে চুলও। ত্বকের যত্ন নেওয়া সহজ হলেও চুল বড় করা সত্যিই কঠিন। চুল অকালে পড়ে যাচ্ছে, অকালেই সাদা হয়ে যাচ্ছে, এসবের মূল কারণ আপনার শরীরে সঠিকভাবে পুষ্টি পৌঁছাচ্ছে না। নিজের প্রতি উদাসীনতাও একটি বড় কারণ বটে।
বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময়ে সুফল মেলে না। সবার চুল সমানভাবে বাড়ে না। তবে যত্ন নিলে যে কারও চুল বাড়তে পারে। তাই লম্বা চুলের জন্য নিন বাড়তি যত্ন। সঙ্গেই খেতে হবে স্বাস্থ্যকর খাবার। তেল-মশলাদার খাবার বাদ দিয়ে খান সবজি ও ফলমূল খেতে হবে। এছাড়াও লম্বা চুল পেতে হলে মাথায় রাখতেই হবে কিছু বিষয়।

- ট্রিম করুন
চুল বারবার কাটলে চুল সহজে বড় হয় না, এমন ধারণা অনেকেরই আছে। কিন্তু আপনি ভুল জানেন। বরং ঘন ঘন চুলের আগা ছাঁটালে চুল দ্রুত বাড়ে। সেজন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই চুলের আগা ছেঁটে নিতে পারেন। দেড় থেকে দুই মাস পরপর চুল ট্রিম করুন। এতে চুলের আগা ফেটে যাওয়ার ভয় থাকবে না।
- ঠান্ডা জলের চুলের জন্য ভালো
চুল পরিষ্কারের জন্য গরম জল ব্যবহার করবেন না ভুলেও। এর বদলে ব্যবহার করুন ঠান্ডা জল। নিয়মিত ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে সহজেই পাবেন লম্বা ও উজ্জ্বল চুল। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর কিছুটা সময় চুল ঠান্ডা জল ভিজিয়ে রাখুন। এতে চুলের আর্দ্রতা ধরে রাখা সহজ হবে। মিটবে চুল ভেঙে পড়ার সমস্যাও।
- সঠিক শ্যাম্পু বাছাই
যেকোনও শ্যাম্পুই ব্যবহার করা যাবেনা। চুল ভালো রাখার জন্য সঠিক শ্যাম্পু বাছাই করা জরুরি। কারণ শ্যাম্পু যদি আপনার চুলের ধরন অনুযায়ী না হয়, তখন উপকারের বদলে মিলবে অপকার। এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে ভেষজ শ্যাম্পু। কড়া গন্ধ ও রং সমৃদ্ধ শ্যাম্পু এড়িয়ে চলুন।
- সাপ্লিমেন্টের ব্যবহার
চুল স্বাভাবিকভাবে পর্যাপ্ত পুষ্টি না পেলে সাপ্লিমেন্টের ব্যবহার করুন। সঙ্গেই খান সঠিক ভিটামিন। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার ও সাপ্লিমেন্ট খেতে পারেন। এসব উপাদান চুল দ্রুত বাড়তে সাহায্য করে। বায়োটিনের মতো সাপ্লিমেন্ট চুল সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে।
- স্টাইলিং প্রোডাক্ট কম ব্যবহার করা
চুলে স্টাইলিং প্রোডাক্ট যত কম ব্যবহার করা যায় তত ভালো। একথা আমরা সকলেই জানি। অনেকে আবার দীর্ঘ মেয়াদীভাবে চুল সোজা রাখার জন্যও নানা কেমিক্যাল দ্রব্য চুলে ব্যবহার করে থাকেন। যার কোনোটিই চুলের জন্য উপকারী নয়। সাময়িকভাবে দেখতে সুন্দর লাগলেও এতে খুব সহজেই চুল ভেঙে পড়ে। তাই এসব এড়িয়ে চলুন।



Click it and Unblock the Notifications