জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন? H3N2 ভাইরাসে আক্রান্ত নন তো? জেনে নিন

আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে বাচ্চা থেকে বুড়ো জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন। কেউ সেরে উঠছেন ৪-৫ দিনে, আবার কেউ কেউ দীর্ঘ দিন কাশি আর সঙ্গে জ্বরে ভুগছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) সম্প্রতি জানিয়েছে, এই সব উপসর্গগুলির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসের H3N2 উপরূপ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অন্য উপরূপগুলির তুলনায় এটি অনেক বেশি ক্ষতিকর।

H3N2 influenza virus

আসুন জেনে নেওয়া যাক, H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কী, এর উপসর্গ এবং এটি প্রতিরোধের উপায় -

H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কী?

H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কী?

ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মোট চার ধরনের হয় - A, B, C এবং D। এর মধ্যে ভারতে A ও B ভাইরাসের দাপটই বেশি। টাইপ A ইনফ্লুয়েঞ্জা অত্যন্ত সংক্রামক ভাইরাস। তাই আক্রান্ত রোগীকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেন চিকিৎসক। পাখির শরীর থেকে এই রোগ ছড়ায়।

ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসেরই সাবটাইপ হল H3N2। এই H3N2 ভাইরাস পাখি এবং স্তন্যপায়ী প্রাণীকে সংক্রমিত করতে পারে। পাখি, মানুষ এবং শূকরের মধ্যে, ভাইরাসটি বিভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছে।

H3N2 ভাইরাসের উপসর্গ

H3N2 ভাইরাসের উপসর্গ

এই ভাইরাসের কিছু সাধারণ উপসর্গ হল - জ্বর, সারা শরীরে ব্যথা, গলায় ব্যথা, সর্দি, কাশি, বমি বমি ভাব, পেট খারাপ হতে পারে, হাঁচি, শরীর দুর্বল থাকে, মুখে রুচি নাও থাকতে পারে। মানুষের হাঁচি, কাশির মাধ্যমেই এই রোগ ছড়িয়ে পড়ে।

H3N2 প্রতিরোধের উপায়

H3N2 প্রতিরোধের উপায়

এই সংক্রামক ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটি তালিকা প্রকাশ করেছে আইসিএমআর (ICMR)। যেখানে বলা হয়েছে -

-ঘন ঘন জল ও সাবান দিয়ে হাত ধোওয়ার অভ্যাস করুন। হাত না ধুয়ে খাবার খাবেন না, চোখ-মুখ বা নাকও স্পর্শ করবেন না।

-মাস্ক পরুন এবং ভিড় এলাকা এড়িয়ে চলুন।

-নাক এবং মুখ স্পর্শ করবেন না।

-কাশি এবং হাঁচির সময় আপনার নাক-মুখ ঢেকে রাখুন।

-প্রচুর পরিমাণে জল ও তরল জাতীয় খাবার খান।

-যেখানে সেখানে থুতু ফেলবেন না।

-হ্যান্ডশেক করা যাবে না বা অন্য কোনও রকমের অভিবাদন যাতে একে অপরের শরীরের সংস্পর্শে আসতে হয়।

-একসঙ্গে অনেকজন মিলে কাছাকাছি বসে খাবেন না।

-গা ব্যাথা বা জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল নেওয়া যেতে পারে।

-তবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই যে কোনও ওষুধ খান।

X
Desktop Bottom Promotion