Green Chilli vs Red Chilli : কাঁচা লঙ্কা নাকি শুকনো লঙ্কা, কোনটি স্বাস্থ্যের জন্য উপকারি? জেনে নিন

লঙ্কা আমাদের দৈনন্দিন খাবারের এক অবিচ্ছেদ্য অংশ। যে কোনও খাবারে লঙ্কার ব্যবহার সেই খাবারটিকে দ্বিগুণ সুস্বাদু করে তোলে। কেউ লাল লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, আবার কেউ পছন্দ করেন কাঁচা লঙ্কা। বিশেষত লঙ্কাপ্রেমীরা এই দুই ধরনের লঙ্কাই পছন্দ করে।

Green Chilli Or Red Chilli: Which One Is Healthier?

এই দুই রকমের লঙ্কার মধ্যেই বিভিন্ন গুণাগুণ বর্তমান। কিন্তু এর মধ্যে কোন লঙ্কা আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারি জানেন? আসুন জেনে নেওয়া যাক।

কাঁচা লঙ্কার উপকারিতা

কাঁচা লঙ্কার উপকারিতা

কাঁচা লঙ্কা প্রায় সব খাবারেই ব্যবহার করা হয়ে যাকে। এছাড়া, লঙ্কাপ্রেমীরা আবার অনেক খাবারের সঙ্গে শুধু চিবিয়েও খেয়ে ফেলে। যে কোনও খাবারের স্বাদ বাড়াতে এর জুড়ি মেলা ভার। তবে কাঁচা লঙ্কা কেবলমাত্র খাবারের স্বাদ বৃদ্ধি করে না, এর বেশ কিছু গুণাগুণও রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের বিরাট উপকার করে।

১) হজম ক্ষমতা শক্তিশালী করে

১) হজম ক্ষমতা শক্তিশালী করে

কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফলে আমাদের হজম প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে এবং অন্ত্রকে সুস্থ রাখে।

২) ওজন কমাতে সাহায্য করে

২) ওজন কমাতে সাহায্য করে

কাঁচা লঙ্কা একেবারে ক্যালোরিহীন খাদ্য। এছাড়া, কাঁচা লঙ্কা আমাদের মেটাবলিজম বাড়ায়, যা ওজন কমানোর প্রক্রিয়াতে সহায়তা করে।

৩) হার্ট ভাল রাখে

৩) হার্ট ভাল রাখে

বিটা-ক্যারোটিন সমৃদ্ধ কাঁচা লঙ্কা কার্ডিওভাসকুলার সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। এছাড়া, ইমিউনিটি বৃদ্ধিতেও সাহায্য করে গ্রিন চিলি।

৪) ক্যান্সার থেকে রক্ষা করে

৪) ক্যান্সার থেকে রক্ষা করে

কাঁচা লঙ্কার মধ্যে কিছু প্রাকৃতিক উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানবদেহকে অনেক ধরনের ক্যান্সার যেমন ফুসফুস, মুখ, কোলন এবং গলার ক্যান্সার থেকে রক্ষা করে।

৫) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

৫) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

নিয়মিত কাঁচা লঙ্কা খাওয়া ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে উচ্চ শর্করার মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

লাল লঙ্কার উপকারিতা

লাল লঙ্কার উপকারিতা

এমন অনেকেই আছেন যারা খাবারে লাল লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পছন্দ করেন। লাল লঙ্কা হল কাঁচা লঙ্কারই একটি সংস্করণ। সময়ের সাথে সাথে লাল লঙ্কার জল শুকিয়ে গেলে সবুজ লঙ্কাই ধীরে ধীরে লাল হয়ে ওঠে। লাল লঙ্কারও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে -

১) ফ্যাট বার্ন করতে সহায়তা করে

১) ফ্যাট বার্ন করতে সহায়তা করে

লাল লঙ্কাতে capsaicin নামক যৌগ বর্তমান, যা শরীরের চর্বি পোড়ানোর প্রক্রিয়ায় সহায়তা করে। তাছাড়া লাল শুকনো লঙ্কা হ্যাপি হরমোন তৈরি করে এবং মেজাজ ভাল রাখতে সহায়তা করে।

২) রক্তচাপ ঠিক রাখতে সহায়ক

২) রক্তচাপ ঠিক রাখতে সহায়ক

পটাসিয়ামযুক্ত লাল শুকনো লঙ্কা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অত্যন্ত সহায়ক। তাছাড়া লাল লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি উপস্থিত, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং রোগের বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে।

৩) হার্ট ভাল রাখে

৩) হার্ট ভাল রাখে

হার্ট ভাল রাখতে আপনার খাদ্যতালিকায় লাল লঙ্কা অন্তর্ভুক্ত করতে পারেন। এটি রক্তের জমাট বাঁধা এবং ব্লকেজ পরিষ্কার করতে সাহায্য করে এবং হৃদরোগ দূরে রাখে।

কাঁচা লঙ্কা নাকি লাল লঙ্কা, কোনটি স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারি?

কাঁচা লঙ্কা নাকি লাল লঙ্কা, কোনটি স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারি?

কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কা, উভয়েরই নিজস্ব উপকারিতা রয়েছে। আপনি কীভাবে এই দুই প্রকার লঙ্কা ব্যবহার করছেন, তার ওপর এর পার্থক্য নির্ভর করে। সবুজ লঙ্কা সবসময় কাঁচা খাওয়া হয়, লাল লঙ্কাও সেভাবেই খাওয়া উচিত। কারণ বাজারে বিক্রিত লাল লঙ্কার গুঁড়োতে উচ্চমাত্রায় ভেজাল থাকার সম্ভাবনা থাকে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সবুজ লঙ্কা কিন্তু খাবারের সাথে এমনিই চিবিয়ে খাওয়া যেতে পারে, আর লাল শুকনো লঙ্কা তরকারিতে ব্যবহার করা হয়।

X
Desktop Bottom Promotion