Google Year in Search 2023: কোষ্ঠকাঠিন্য সারাতে এ বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এই ৮ খাবার!

Google Year in Search 2023: কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ একটি বিষয়। ইদানীং যেন এই সমস্যা আরও বেশি করে দেখা যাচ্ছে। বাইরের খাবার বেশি খাওয়া, জল কম খাওয়া, তেল-মশলাদার খাবারের প্রতি আসক্তি, জাঙ্ক ফুড খাওয়া, শরীরচর্চা না করা - এমন বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

কোষ্ঠকাঠিন্য হলে খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দেওয়া প্রয়োজন। এই সমস্যা থাকলে সব খাবার খাওয়া যায় না। আবার বেশ কয়েকটি খাবার এই রোগের মহৌষধ। ২০২৩ সালের শেষে এসে জানা গেল, এ বছর প্রচুর মানুষ কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া প্রতিকার নিয়ে গুগলে সার্চ করেছেন। আসুন জেনে নেওয়া যাক, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় মানুষ সবচেয়ে বেশি কোন কোন ঘরোয়া প্রতিকারের সাহায্য নিয়েছে।

Most Searched Home Remedies For Constipation in 2023

শুকনো আলুবোখরা

শুকনো আলুবোখরা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সবচেয়ে কার্যকর প্রতিকার। দুই থেকে তিনটি শুকনো আলুবোখরা সারারাত জলে ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে খেয়ে নিন। সকালে খালি পেটে আলুবোখরা ভেজানো খেলে পেট পরিষ্কার হয়।

আলুবোখরায় ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। প্রতিদিন এক গ্লাস করে শুকনো আলুবোখরার রস পান করলে এটি মলকে নরম করতে সাহায্য করে।

আপেল

আপেলে আছে প্রচুর পরিমাণ ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে যা খুবই জরুরি। আপেলের পুষ্টি উপাদান শরীরে শক্তি যোগায়, ওজন কমাতে সাহায্য করে এবং পেটও পরিষ্কার রাখে। ফলে রোজ সকালে একটি করে আপেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপেল সিদ্ধ করে খেলেও উপকার মিলবে।

কিউই

কিউইতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, নানা ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ। এ ছাড়াও, এতে প্রচুর পরিমাণ জলও থাকে। সব মিলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে যথেষ্ট সক্ষম এই ফল। অ্যাসিডিটিও কমায় কিউই।

ডুমুর

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অত্যন্ত উপকারী ডুমুর। এতে ফাইবারের পরিমাণ বেশি। অন্ত্র ভালো রাখতে ফাইবার খুব গুরুত্বপূর্ণ। ফাইবার মল নরম করে তোলে। এর পাশাপাশি ডুমুর কোলেস্টেরলের মাত্রা এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। সকালে ভেজানো ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

সাইট্রাস ফল

সাইট্রাস ফল খেলে কমতে পারে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা। কমলালেবু, বাতাবি লেবু, পাতিলেবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফলগুলি হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

সবুজ শাকসবজি

কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে হলে রোজ সবুজ শাকসবজি খাওয়া প্রয়োজন। পালং শাক, মেথি শাক, বাঁধাকপির মতো শাকসবজিতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার এবং ভিটামিন থাকে প্রচুর পরিমাণে। এগুলো শরীরে পুষ্টি যোগায়, হজমশক্তি বাড়িয়ে তোলে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।

চিয়া বীজ এবং ফ্ল্যাক্সসীড

চিয়া বীজ এবং ফ্ল্যাক্সসীডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন। এই বীজগুলি পেট পরিষ্কার করে, হজমশক্তি বাড়ায়, ওজন কমায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

রাঙা আলু

রাঙা আলুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যে কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে কাজে আসে। তাছাড়া, বিভিন্ন খনিজ ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলু ফোলাভাব, অ্যাসিডিটির সমস্যা দূর করে। ওজন কমাতেও সাহায্য করে। ভাজা বা সিদ্ধ করে খেতে পারেন রাঙা আলু।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion