Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health tips: অ্যালার্জি-হার্টের সমস্যা সহ একাধিক রোগ বাড়িয়ে তোলে আদা, কী বলছে চিকিৎসকরা?
Health tips: ঠাণ্ডার মরশুম মানেই জ্বর, সর্দি বা কাশির সমস্যা লেগে থাকে। এই দিনগুলিতে অনেকেই বারবার চা-কফি খেয়ে থাকেন। তবে অনেক স্বাস্থ্য সচেতন মানুষরা বেশিরভাগই আদা দিয়ে চা (Ginger tea) বানিয়ে খেতে পছন্দ করেন।
আদা খাবারের স্বাদ তো বাড়ায় সঙ্গে অনেক গুরুতর রোগ নিরাময়ে উপকারী (Benefits of ginger tea) প্রমাণিত হয়েছে। কিন্তু আপনি কি জানেন, আদা বেশি পরিমাণে খাওয়া হলে তা উপকারের পরিবর্তে ক্ষতিকর হয়ে ওঠে!

বিশেষজ্ঞরা বলছেন, একজন ব্যক্তির দিনে ১ থেকে ২ গ্রাম আদা খাওয়া উচিত। আপনি এটিকে চা, স্যালাড বা খাবারে যোগ করে খেতে পারেন। তবে শীতের দিনগুলিতে অনেকেই আদা চা পান করায় মগ্ন থাকেন। কিন্তু কোনও জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো না।
তেমন আদাও বেশি পরিমাণে খেলে তা আমাদের স্বাস্থ্যে পার্শ্ব-প্রতিক্রিয়া (Side effects of ginger tea) ফেলে। এটি শরীরে নানা ধরনের রোগের জন্ম দেয়। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক, আদা বেশি পরিমাণে খেলে কোন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে-
- অ্যালার্জির ঝুঁকি
আদা খাওয়ার কারণে কেউ কেউ অ্যালার্জির সমস্যায় ভোগেন। আদা বেশি পরিমাণে খেলে চুলকানি, জ্বালাপোড়া ও ফোলাভাবের মত রোগ দেখা দিতে পারে। এমন অবস্থায় বেশি পরিমাণে আদা না খাওয়াই ভালো।
- গর্ভবতী মহিলাদের জন্য বিপজ্জনক
গর্ভবতী মহিলাদের অত্যধিক আদা খাওয়া এড়িয়ে চলা উচিত। এটি তাদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। একারণে গর্ভপাতের আশঙ্কা থাকে।
- হার্টের সমস্যা
আদা অতিরিক্ত সেবনের ফলে রক্তচাপের সমস্যা হয়, যা পরবর্তীতে হৃদরোগে পরিণত হয়। এমন পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্তদের আদা খাওয়া উচিত নয়।
- উচ্চ রক্তচাপের সমস্যা
আদা বেশি পরিমাণে খাওয়া হলে তা উচ্চ রক্তচাপের কারণ হয়। কারণ এটি খেলে রক্ত পাতলা হতে শুরু করে। এমন পরিস্থিতিতে আদা খাওয়া নিয়ন্ত্রণে না রাখলে হঠাৎ করেই রক্তচাপ বেড়ে যায়।
- রক্তপাতের সমস্যা
যেসমস্ত ব্যক্তিরা রক্তপাতের সমস্যায় ভুগছেন, তাদের আদা খাওয়া এড়িয়ে চলা উচিত। রক্ত পাতলা হওয়ার ফলে রক্তপাতের সমস্যাও দেখা দেয়। এমন পরিস্থিতিতে আমাদের বেশি পরিমাণে আদা খাওয়া এড়িয়ে চলা উচিত।



Click it and Unblock the Notifications