Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কাজের চাপে ফিনফিনে চেহারা? এই সহজ উপায় মেনে চললেই বাড়বে ওজন
বর্তমান যুগে অতিরিক্ত ওজন যেমন বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ডেকে আনে, তেমনিই স্বাভাবিকের চেয়ে ওজন কম হলে তাও কিন্তুর নানান সমস্যার কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে স্বাভাবিক ওজন ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরজন্য একটি সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করা আবশ্যক। তবে বর্তমানে আধুনিক জীবনে কাজের চাপ ও মানসিক চাপ বিশেষভাবে কুপ্রভাব ফেলছে আমাদের স্বাস্থ্যের উপর।
বিশেষজ্ঞরা বলছেন, ওজন বাড়ানো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য লক্ষ্য। যা বর্তমানে আধুনিক জীবনযাপন করা অনেক মানুষের জন্য কঠিন হতে পারে। আবার অনেকেই হাজার চেষ্টা করেও সুস্বাস্থ্য পেতে ব্যর্থ হন। যার ফলে ঋতু পরিবর্তনের সময় নানান শারীরিক সমস্যা লেগে থাকে। তাহলে কী করবেন? নিজেকে সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের প্রতিবেদন আলোচনা করা হবে। যাতে আপনি স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়ার সমস্যা কাটিয়ে উঠতে পারেন, দেখুন-

- পুষ্টিকর খাবার-
ওজন বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি পুষ্টিকর খাদ্য গ্রহণ। আপনার খাদ্যতালিকায় সঠিক পরিমাণে প্রোটিন, শর্করা এবং চর্বি অন্তর্ভুক্ত করা উচিত। যেমন- দুধ, পনির, মাখন, দই, ডিম, বাদাম, নানান ধরনের বীজ ইত্যাদি। এইসব খাবারগুলিতেই উপযুক্ত পুষ্টি রয়েছে। যা আপনাকে সুস্থ রাখতে সক্ষম।
- সীমিত পরিমাণে খাদ্যগ্রহণ-
বিশেষজ্ঞদের মতে, দিনে তিন থেকে চারবার খাওয়া উচিত। তবে প্রতিটি খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি এবং পুষ্টির পরিমাণ বাড়াতে হবে। দিনে ৫ থেকে ৬ বার অল্প অল্প করে খাবার খেলেও ওজন বৃদ্ধিতে সহায়ক।
- সঠিক রুটিন অনুসরণ করুন-
আপনার প্রতিদিনের রুটিন নিয়মিত বজায় রাখুন। যেমন- নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া, প্রতিদিন ব্যায়াম করা, নিয়মিত সময়ে ঘুমানোর অভ্যাস, এইসব ওজন বাড়াতে সহায়ক।
- ব্যায়াম এবং বিশ্রাম-
ওজন বাড়ানোর জন্যও ব্যায়াম করা জরুরী। তবে এর মানে এই নয় যে আপনি খুব বেশি ব্যায়াম করবেন। চিকিৎসকদের মতে, সীমিত ব্যায়াম এবং প্রাণায়াম করলে শরীরের ধাতু বাড়ে। সঙ্গে ঘুমানোর সময় অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমের দিকেও খেয়াল রাখুন। এই পরিমাণে ঘুম আপনার শরীরের জন্য প্রয়োজনীয়।
- শারীরিক এবং মানসিক চাপ মুক্ত থাকুন-
ওজন বাড়ানোর জন্য, শারীরিক এবং মানসিক চাপ কম রাখা গুরুত্বপূর্ণ। কারণ, স্ট্রেস ও উদ্বেগ শরীরের হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে। সঙ্গেই ওজন বৃদ্ধিতেও বাধা দেয়। তাই প্রাণায়াম এবং ধ্যানের মতো ব্যায়াম করুন, এগুলি উপকারী হতে পারে।
- চিকিৎসকের পরামর্শ-
অনেকেই আছেন, যাদের ওজন বাড়াতে সমস্যা হয়। আবার অনেকের শারীরিক অবস্থা এমন যে ওজন বাড়ানো কঠিন। এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক আপনার শারীরিক অবস্থা যাচাই করে, তবেই আপনার জন্য সঠিক খাদ্যাভাস বা সঠিক পরামর্শ দিতে পারবেন।



Click it and Unblock the Notifications