Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বারবার অসুস্থ-দ্রুত মেজাজ পরিবর্তন, প্রোটিনের ঘাটতি নয় তো? কীভাবে বুঝবেন জানুন
আমাদের শরীরের এমন কোনো অংশ নেই, যেখানে প্রোটিন নেই। শরীরের প্রতিটি কোষে প্রোটিন থাকে। তাই সমস্ত পুষ্টির মধ্যে, আমাদের প্রতিদিন প্রোটিন সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু যদি আপনার শরীরে প্রোটিনের অভাব থাকে আর আপনি তা ঘুনাক্ষরেও টের না পান, তাহলেই সমস্যা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৫০ থেকে ৬০ গ্রাম প্রোটিন প্রয়োজন। এত প্রোটিন পেতে হলে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার প্রয়োজন।
প্রোটিনের অভাবে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। আমাদের শরীরে প্রতিনিয়ত যে নতুন কোষের জন্মায়, সেটি তৈরিতে প্রোটিন গুরুত্বপূর্ণ। আর তাই আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভারতের বেশিরভাগ মানুষেরই প্রোটিনের ঘাটতি রয়েছে। এই কারণে সবসময় পেশীতে ব্যথা, ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করে থাকেন। এর ঘাটতির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই শরীরে কখনই প্রোটিনের ঘাটতি থাকা উচিত নয়। কিন্তু কীভাবে বুঝবেন প্রোটিনের ঘাটতি হয়েছে, দেখুন-

- পেশীতে ব্যথা
আপনার পেশী বেশিরভাগ প্রোটিন দ্বারা গঠিত। তাই প্রোটিনের ঘাটতি হলে পেশিতে ব্যথা শুরু হয়। এই কারণে আপনি প্রায়ই শরীর ব্যথা অনুভব করবেন। এই উপসর্গ দেখলে বুঝবেন আপনার হতে পারে প্রোটিনের ঘাটতি।
- ঘন ঘন অসুস্থ হওয়া
ঘন ঘন অসুস্থ হওয়াও কিন্তু প্রোটিনের ঘাটতির আরও একটি কারণ। প্রোটিনের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে আপনি বারবার অসুস্থ হয়ে পড়েন।
- মেজাজ পরিবর্তন
বিশেষজ্ঞদের মতে, প্রোটিনের ঘাটতির কারণে উদ্বেগ এবং চাপ বৃদ্ধি পায়। এ কারণে অনেক সময় মেজাজ খারাপ থাকে। কোন কিছুতে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। চিন্তা করার ক্ষমতা প্রভাবিত হয়। শরীরে রক্তে শর্করা খুব দ্রুত বাড়তে থাকে এবং কমতে থাকে। এর ফলে স্নায়ুতন্ত্র দুর্বল হতে শুরু করে।
- দুর্বল নখ
প্রোটিনের অভাবে আপনার নখ দুর্বল হতে শুরু করে। প্রায়শই নখ আটকে যায় এবং ভাঙতে শুরু করে। যদি এমন উপসর্গ দেখেন, তবে এটিকে অবহেলা করবেন না। চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়ান।
- অত্যধিক খিদে
যেহেতু আমাদের শরীরের প্রতিটি অংশে প্রোটিন থাকে। তাই প্রোটিনের ঘাটতি পুরো শরীরকে প্রভাবিত করে। এতে দুর্বলতা সৃষ্টি হয়। এই অবস্থায় আপনার ভীষণ খিদে পেতে পারে।
তবে প্রোটিনের ঘাটতি হলে আপনি কিছু খাবার খাদ্যতালিকায় যোগ করতে পারেন, যেমন-
আপনি যদি আটার রুটি খান, সেক্ষেত্রে তাতে বেসন যোগ করতে পারেন। এই সময় প্রচুর পরিমাণে ডাল খান। সঙ্গে দুধ, ডিম, দুগ্ধজাত খাবার, মাছ, মটরশুটি, সয়াবিন খাওয়া বাড়ান। এর সাথে সবুজ শাক সবজি খান। সয়াবিন ও শুকনো ফল শরীরে দ্রুত প্রোটিন বাড়াবে।



Click it and Unblock the Notifications