Curry leaves: কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটি কোনও কিছুই ছুঁতে পারবে না আপনাকে, যদি রোজ খান এই চমৎকারী পাতা!

By Bhagysree Sarkar

Curry leaves: বাঙালির হেঁশেলে লুকিয়ে রয়েছে এমন অনেক আয়ুর্বেদিক উপাদান, যা নানান সমস্যার মোক্ষম দাওয়াই। রান্নায় স্বাদ বাড়াতে কারি পাতা (Curry leaves) সবসময়ই আমরা ব্যবহার করে আসছি।

তবে এর কাজ শুধু খাবারের স্বাদ বাড়ানোই নয়, রয়েছে স্বাস্থ্যের অগণিত উপকারও (Health benefits of curry leaves)। ভাবছেন কী কী উপকার রয়েছে? চলুন আজকের প্রতিবেদনে, কারিপাতায় লুকিয়ে যেসব স্বাস্থ্য উপকারিতা রয়েছে, সেই সম্পর্কেই জানবো-

curry leaves

ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্টের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান কারি পাতায় পাওয়া যায়। এছাড়াও এটি ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের মতো উপাদানে সমৃদ্ধ। আমরা যদি প্রতিদিন আমাদের খাদ্যতালিকায় কারি পাতা অন্তর্ভুক্ত করি, তাহলে পেটের সমস্যা এড়ানো যায়। পাশাপাশি এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। কারি পাতার আরও অনেক উপকারিতা রয়েছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

  • ওজন নিয়ন্ত্রণে কার্যকরী

আপনি যদি ওজন কমাতে চান, তাহলে কারি পাতা খাওয়া (Curry leaves for weight loss) আপনার জন্য উপকারী প্রমাণ হবে। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার শরীরকে ডিটক্সিফাই করে। সঙ্গে চর্বি কমাতেও সাহায্য করে। এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করার পাশাপাশি অতিরিক্ত খাওয়া রোধ করতেও সাহায্য় করে।

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ

জানলে অবাক হবেন, কিন্তু কিছু বিশেষজ্ঞের মতে, ডায়াবেটিস রোগীদের অবশ্যই কারি পাতা খাওয়া উচিত। এতে উপস্থিত উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি কারি পাতা শরীরে ইনসুলিন উৎপাদনের ভারসাম্য বজায় রাখে। এটি ডায়াবেটিসে খুবই উপকারী।

  • মানসিক চাপ কমাতে উপকারী

কারি পাতা খেলে আপনার মানসিক চাপ ও দুশ্চিন্তাও কমে যায়। কারণ, এরমধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে। যা মানসিক চাপ থেকে মুক্তি দেয়। এছাড়াও, এটি মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে এবং শরীরকে শিথিলতা প্রদান করে।

  • হজমে উপকারী

কারি পাতা আমাদের হজমশক্তির উন্নতিতে সহায়ক। এটি কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি এবং বমির মতো সমস্যা দূর করে। জলে কারি পাতা সিদ্ধ করে পান করলে পেটের ইনফেকশন দূর হয়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য, শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

  • চুল মজবুত করে

কারি পাতা শুধু আপনার স্বাস্থ্যেরই উপকার করে না বরং আপনার সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে। এটি আমাদের চুলের জন্যও উপকারী। এগুলো চুল পড়া রোধ করে চুলকে নরম করে তোলে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। যা আমাদের চুলের জন্য উপকারী।

Story first published: Monday, December 2, 2024, 13:37 [IST]
X
Desktop Bottom Promotion