বর্ষায় পায়ে ছত্রাকের সংক্রমণ মারাত্মক হতে পারে, নিরাপদে থাকতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন

By Bhagysree Sarkar

বর্ষাকাল মানেই রোগ জীবানুর বাড়বাড়ান্ত। এই সময় প্রায়ই পায়ে ছত্রাকের সংক্রমণের অভিযোগ থাকে। নোংরা জলও ছত্রাক সংক্রমণের কারণ হতে পারে। ছত্রাকের বৃদ্ধির একটি প্রধান কারণ হল পরিবেশে উপস্থিত আর্দ্রতা এবং জল। ছত্রাকজনিত নখের সংক্রমণ অর্থাৎ অনাইকোমাইকোসিসের কারণে নখের রঙ বাদামী, হলুদ বা সাদা হয়ে যেতে পারে। এরফলে আমাদের নখ দুর্বল হয়ে পড়ে এবং ভাঙতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, নোংরা জলে পা ভিজে গেলে ইনফেকশন হতে পারে। পায়ের ত্বকের সংক্রমণ অর্থাৎ অ্যাথলিটস ফুট এক ধরনের ত্বকের সংক্রমণ। এই বর্ষায় এই সমস্যায় ভোগেন অনেকেই। এর কারণে পায়ে ফুসকুড়ি দেখা দেয়, সঙ্গে চুলকানি ও জ্বালাপোড়া হয়। শুধু তাই নয়, ত্বকও ঝলসে যেতে পারে।

Rain

এই সংক্রমণের কারণে আমাদের পা থেকে দুর্গন্ধও আসে। পায়ের নখে সংক্রমণ ছড়িয়ে পড়লে নখের চারপাশে ফোলাভাব ও ব্যথা অনুভব হয়। সঠিক সময়ে এর চিকিৎসা না হলে, এটি মারাত্মক রোগে পরিণত হতে পারে। এতে পায়ে ফোলাভাব, চুলকানি, লাল ফুসকুড়ি এবং ফোঁড়া হতে শুরু করে।

তাই যাদের ঘরের বাইরে যেতে হয় তাদের পা ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করা খুব কঠিন। এই বর্ষায় জুতো ভিজে গেলে মোজাও ভিজে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পা অনেকক্ষণ ভেজা মোজা বা জুতোর সংস্পর্শে থাকলে ত্বক খুব নরম হয়ে যায়। যা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল হয়ে পড়ে। এই অবস্থায়, ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাহলে আপনার পা নিরাপদ থাকতে কী ব্যবস্থা নেবেন-

প্রতিদিন পরিষ্কার জল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান দিয়ে পা ধুতে হবে। পা ধোয়ার পর ভালো করে শুকিয়ে নিতে হবে। পায়ে নারকেল তেল লাগান। এতে পা ভিজে যাওয়া থেকে রক্ষা পাবে। সংক্রমণের ক্ষেত্রে, অবিলম্বে চিকিৎসা করুন। কারণ ছত্রাকও নখের ভিতরে বসতি স্থাপন করতে পারে, তাই নখ ছোট এবং পরিষ্কার রাখা উচিত। বৃষ্টিতে আপনার পা ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার জুতো এবং মোজা পরিবর্তন করুন। এই মরশুমে বন্ধ জুতোর পরিবর্তে স্যান্ডেল বা ফ্লিপ ফ্লপ পরুন। এগুলো পায়ে ঘাম ও আর্দ্রতা রোধ করতে সাহায্য করে। সঙ্গে এই সংক্রমণের ঝুঁকিও কমাবে।

Story first published: Thursday, August 8, 2024, 14:47 [IST]
X
Desktop Bottom Promotion