Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diabetes Symptoms: রাতে বারবার প্রস্রাব বা পিপাসা পাচ্ছে, হতে পারে ডায়াবেটিসের করাল গ্রাস!
Diabetes Symptoms: ডায়াবেটিস (Diabetes) এমন একটি রোগ, যা ধীরে ধীরে শরীরকে প্রভাবিত করতে থাকে। এই রোগ একবার ধরা পড়লে সবার প্রথমেই রাশ টানতে হয় দৈনন্দিন ডায়েটে। বর্তমানে কর্মব্যস্ততায় বহু মানুষের খাওয়াদাওয়ায় অনিয়ম (Irregular eating) হয়ে থাকে।
আর এটিই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার (Increased blood sugar levels) অন্যতম একটি কারণ। চিকিৎসকরা বলছেন, দেদার মিষ্টি খাওয়ার প্রবণতাও কিন্তু এই রোগের বেড়ে যাওয়ার নেপথ্যে লুকিয়ে রয়েছে। তবে নির্দিষ্ট ওষুধ বা ইঞ্জেকশনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। সঙ্গে অবশ্যই খেয়াল রাখতে হবে ডায়েটে।

প্রায়শই এই রোগের প্রাথমিক লক্ষণগুলি এতই হালকা হয় যে, আমরা তা উপেক্ষা করে ফেলি। যার কারণে, অনেক সময় এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেই সনাক্ত করা সম্ভব হয়। চিকিৎসকরা বলছেন, সাধারণত ডায়াবেটিসের লক্ষণ (Silent Diabetes Symptoms) জানা যায় না। তবে আপনি কি জানেন, রাতে ঘুমানোর সময় ডায়াবেটিসের কিছু বিশেষ লক্ষণ (Diabetes Symptoms at Night) দেখা যায়? এই উপসর্গগুলিতে একটু নজর দিলেই সময়মতো এই রোগ সনাক্ত করতে পারবেন। আসুন বিস্তারিত জেনে নিই-
আমরা যখন ঘুমাই, তখন আমাদের শরীর বিশ্রাম নেয়। সঙ্গে হরমোনের মাত্রা পরিবর্তন হতে থাকে। ডায়াবেটিসে শরীর সঠিক পরিমাণে ইনসুলিন পায় না বা সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয় না। এই কারণেই রাতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে বা কমতে পারে। যার কারণে কিছু লক্ষণ দেখা যায়। যেমন-
- ঘন ঘন প্রস্রাব
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ অপসারণের চেষ্টা করে। তাই আপনার যদি রাতে ঘন ঘন প্রস্রাব হয়, তবে সাবধান। এটি ডায়াবেটিসের প্রধান লক্ষণ।
- ক্লান্তি ও দুর্বলতা
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ায় কোষগুলি পর্যাপ্ত শক্তি পায় না। যার ফলে সারাদিন ক্লান্ত এবং দুর্বল বোধ করে থাকি। অনেকেই রাতে ভালো ঘুম হওয়ার পরও সকালে ক্লান্ত বোধ করেন। মনে রাখবেন, এটিও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
- ওজন হ্রাস
চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিসে শরীর গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করতে অক্ষম হয়। যার ফলে শরীর শক্তির জন্য চর্বি পোড়াতে শুরু করে। যা থেকে ওজন হ্রাস হয়।
- ক্ষত ধীরে নিরাময়
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে তা রক্ত সঞ্চালনকে প্রভাবিত করে। যার কারণে ক্ষতগুলি ধীরে ধীরে নিরাময় হয়।
- শুকনো মুখ
চিকিৎসকরা বলছেন, ঘন ঘন প্রস্রাবের কারণে আমাদের মুখের লালার পরিমাণ কমে যায়। যার কারণে মুখ শুষ্ক হয়ে যায়। এই লক্ষণ দেখলেও আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
- খুব পিপাসা লাগা
ঘন ঘন প্রস্রাব করার কারণে শরীরে জলের অভাব হয়। যার ফলে অতিরিক্ত পিপাসা লাগে। এমনকি রাতেও বারবার জল পান করার তাগিদ অনুভব হয়। এইসব লক্ষণ দেখলেই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।



Click it and Unblock the Notifications