আপনার সঙ্গী কি নাক ডাকার সমস্যায় ভুগছেন, কোন উপায়ে কমাবেন সমস্যা

By Autri

এমন অনেকেই রয়েছেন যাদের নাক ডাকার সমস্যা রয়েছে। আর যদি আপনার সঙ্গী ঘুমের মধ্যে নাক ডাকেন তা কিন্তু খুব সমস্যার। তিনি হয়তো এই ব্যাপারে বুঝতে পারছেন না। কিন্তু তার পাশে যিনি ঘুমাচ্ছেন তার ঘুমের দফারফা হয়ে যাচ্ছে। এই নাক ডাকার সমস্যা নিয়ে অনেকেই মজা করেন।

আবার অনেকে কিন্তু অনেক সময় বিরক্ত হন। নাক ডাকার সমস্যা অত্যন্ত সাধারণ ব্যাপার বলে মনে করে থাকেন সকলে। তবে এটি কিন্তু অগোচরে ভুলই করছেন আপনারা !কোনও জটিল রোগের ইঙ্গিত দিচ্ছে না তো এই সমস্যা।

snoring
  • স্লিপ অ্যাপনিয়া কী

নাক ডাকাকে স্লিপ অ্যাপনিয়া বলা হয়। যারা খুব ক্লান্ত থাকেন তারা কিন্তু ঘুমোনোর পরে অনেক সময় নাক ডাকেন। নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেতে কি করবেন। চিকিৎসকেরা বলছেন, নাকের মধ্যে যদি কোনও সমস্যা থাকে বা অতিরিক্ত ওজন হলে, সর্দিজনিত কোনও সমস্যা থাকলে অনেক সময় নাক ডাকার সমস্যা হতে পারে।

  • কেন এমন সমস্যায় ভোগেন সকলে

সমীক্ষায় দেখা গেছে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ ঘুমের মধ্যে নাক ডাকেন আর ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মহিলার এই অভ্যাস রয়েছে। কেন নাক ডাকার মতন সমস্যা দেখা দেয় জানেন। চিকিৎসকেরা বলছেন, নাকের ভিতর যদি শ্বাস-প্রশ্বাস সঠিকভাবে চলাচল না করে, সেটি যদি বাধা প্রাপ্ত হয় তাহলে কিন্তু অনেক সময় নাক ডাকার সমস্যায় ভোগেন সকলে। আবার গলার পিছনের দিকে আমাদের আল জিভ থাকে তার টিস্যু যদি ঢিলে হয়ে যায় তাহলে এই সমস্যার মুখে পড়েন অনেকে। আবার যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তাদের কিন্তু নাক ডাকার প্রবণতাও রয়েছে। আবার অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ থাকলে বা সারাদিন সঠিকভাবে না ঘুমালে এই সমস্যার মুখে পড়তে হয়।

  • এড়িয়ে চলুন মদ খাওয়া

প্রত্যেক দিনের জীবনযাত্রা যদি সঠিকভাবে না হয় বা কেউ অত্যাধিক পরিমাণে মদ খান, ধূমপান করেন তাহলে কিন্তু তার নাক ডাকার অভ্যাস থাকলে তা আরোও বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হন।

  • কারা এই সমস্যায় বেশি ভোগেন

যাদের শরীরে অক্সিজেনের মাত্রা কম, হার্টের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু নাক ডাকার মতন সমস্যা থাকে বা যারা উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা ডায়াবেটিসের মতন সমস্যায় ভুগছেন তাদের নাক ডাকার অভ্যাস থাকে।

  • কী করলে মুক্তি পাবেন এর থেকে

যদি আপনার সঙ্গী নাক ডাকার সমস্যায় ভোগেন তাকে আগে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কি করলে নাক ডাকার সমস্যা থেকে বার করতে পারবেন আপনার সঙ্গীকে।

১) চিকিৎসকেরা বলছেন, প্রথমে জানতে হবে আপনার সঙ্গী কেন নাক ডাকছেন।

২) সারাদিন কঠিন পরিশ্রম করার পর কোনও ব্যক্তি যদি ক্লান্ত থাকে। রাতে তখন সে ঘুমাবার পর নাক ডাকতে পারে ।

৩) পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে, সারাদিন বিরক্ত ভাব যদি তার মধ্যে থাকে তাহলেও সে রাতে নাক ডাকতে পারে।

৪) প্রচুর পরিমাণে মদ খেলে রাত্রে নাক ডাকতে পারেন তিনি।

৫) আবার শ্বাস-প্রশ্বাস জনিত কোনও সমস্যা থাকলে তাহলে নাক ডাকার সমস্যায় ভুগতে পারেন তিনি।

  • কীভাবে আপনার সঙ্গীকে এই সমস্যা থেকে বের করবেন

১) মদ্যপান, ধূমপান করা এড়িয়ে চলতে হবে। প্রক্রিয়াজাত কোনও খাবার একদমই খাবেন না।

২) চিৎ হয়ে ঘুমাবেন না। একদিকে পাশ ফিরে ঘুমান। অনেক সময় শ্বাসনালী বন্ধ হয়ে গেলে নাক ডাকার সমস্যা শুরু হয়। বালিশে আপনার মাথাটা একটু উঁচু করে শোবেন। এতে আপনার এই সমস্যা দূর হবে।

৩) চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তি ধূমপান করেন তার গলার টিস্যুতে সবসময় জ্বালা ভাব অনুভব হয় এবং শ্বাসনালীর সমস্যা দেখা দেয়।

৪) গলার ব্যায়াম করবেন এতে আপনার নাক ডাকা কমবে।

৫) মধ্য রাত পর্যন্ত মোবাইল টিপবেন না। ইলেকট্রনিক জিনিস আপনার পাশে নিয়ে ঘুমাবেন না।

৬) যদি আপনার শরীর ক্লান্ত থাকে এবং ভালোভাবে ঘুম না হয় তাহলে রাতে ঘুমাবার আগে আপনি ভালোভাবে ভাপ নেবেন।

৭) ওজন যদি বেড়ে যায় তাহলে ও নাক ডাকার সমস্যা দেখা দেয়। তাই দ্রুত মেদ কমান।

8) অল্প কয়েকবার নাক ডাকা যদিও স্বাভাবিক বলে মনে হয় তবে ৩০ থেকে ৫০ বারের বেশি কেউ যদি না ডাকে তা কিন্তু একদমই ভালো নয়।

৫) এতে আপনার শ্রবণশক্তি কমতে পারে, গিলতে সমস্যা হবে। এমনকি ডিমেনশিয়া রোগে আক্রান্ত হতে পারেন আপনি। ফুসফুসের নানান সমস্যা দেখা দেবে। পুরুষত্বহীনতাও আসতে পারে আপনার। সব সময় দম বন্ধ লাগতে পারে। তাই আগেই সাবধান হোন। জীবনযাত্রার পরিবর্তন করুন।

Story first published: Saturday, March 9, 2024, 11:06 [IST]
X
Desktop Bottom Promotion