Winter Hacks: শীতকালে অলসতা ঘিরে ধরেছে, এনার্জিতে ভরপুর থাকতে মানুন এই টিপস

Winter Hacks: শীত পড়তেই জ্বল, সর্দি ও কাশির সমস্যা কমবেশি সকলের মধ্যেই। এই মরশুমে শরীরের বিশেষ যত্ন না নিলেই কিন্তু বিপদ বাড়তে থাকে। শীতে (Winter) কম সূর্যালোক ও ঠাণ্ডা আবহাওয়ায় আমরা প্রায়ই অলস এবং ক্লান্ত বোধ করি। এইসময় বিছানা ছেড়ে নামাও যেন বিশাল বড় টাস্ক।

বাছানায় চাদর গায়ে দিয়ে বলেই চা-কফি খেতে পছন্দ করেন অনেকে। তবে আপনি কি জানেন, শীতের আবহাওয়ায় এরকম আচরণ আমাদের আরই অলস করে তুলতে পারে। তাই এই সময় সক্রিয় থাকা বিশেষ জরুরি (Staying active in winter)।

Winter

শীতের সময় অলসতা ও ক্লান্তি (Laziness and fatigue) দেখা দিতে পারে। এটা স্বাভাবিক বিষয়। তবে একটু সচেতনতা ও সঠিক অভ্যাসের মাধ্যমে আপনি এই মরশুমে সুস্থ এবং সক্রিয় থাকতে পারেন। এই মরশুমে সক্রিয় থাকা কঠিন মনে হলে, এক্ষেত্রে কাজে আসতে পারে কিছু সহজ ও কার্যকর টিপস অবলম্বন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, শীতকালে সক্রিয় থাকার সহজ কিছু টিপস (Tips for staying active in winter)-

  • শীতকালে সূর্যের আলো কম থাকে, যার কারণে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। এতে শরীরের এনার্জি লেভেল অনেকটাই কমে যায়। তাই সকালে ঘুম থেকে উঠে সতেজতা নিয়ে কিছুক্ষণ রোদে বসুন। এর ফলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি মিটবে। সঙ্গে আপনার মেজাজও উন্নত হবে। আপনি সারা দিন সক্রিয় থাকতে পারবেন।
  • শীতকালে টাটকা ফল ও শাকসবজি খাওয়া জরুরি। সঙ্গে উষ্ণ এবং হালকা খাবারের দিকেও নজর দিতে হবে। হালকা ও পুষ্টিকর খাবার যেমন খিচড়ি, স্যুপ, ডাল এবং শাকসবজি ডায়েটে রাখতে পারেন। এগুলি শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখে এবং শক্তি জোগায়। সঙ্গেই খেতে পারেন বাদাম, আখরোট এবং মধুর মতো স্ন্যাকসগুলিও। এগুলি আপনার শরীরকে শক্তি দেয়।
  • এই মরশুমে বাইরে যাওয়া ও ব্যায়াম করা কঠিন মনে হবে। তাই বাড়িতেই হালকা ব্যায়াম করুন। যোগব্যায়াম, স্ট্রেচিং, হাঁটা বা ঘরের ভিতরে নাচের মতো ব্যায়াম করা আপনার শরীরকে গরম রাখতে সাহায্য করবে। সঙ্গেই আপনাকে ফিট রাখবে।
  • মনে রাখবেন, শীতকালে ঘুমের প্রয়োজনীয়তা বেড়ে যায়। কারণ, এই মরশুমে শরীরে বেশি বিশ্রামের প্রয়োজন হয়। তাই ভালো ঘুম শরীরকে শক্তিতে পরিপূর্ণ রাখে এবং সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করে। প্রতি রাতে অন্তত ৭-৮ ঘণ্টা গভীর ঘুমানো প্রয়োজনীয়।
  • শীতে পিপাসা কম পায়, তবে এর মানে এই নয় যে আমাদের কম জল পান করা উচিত। তাই শরীরকে হাইড্রেটেড রাখতে গরম জল, হার্বাল চা, স্যুপ জাতীয় পানীয় খাওয়ার অভ্যাস করুন। এটি আপনার শরীরকে গরম রাখার সঙ্গে আপনাকে সতেজও রাখবে। সঙ্গেই আপনার এনার্জি লেভেলও হাই থাকবে।

X
Desktop Bottom Promotion