বিবাহিত জীবনে সুখী হতে বিয়ের পর এই ভুলগুলি করবেন না, আপনি করছেন না তো?

By Paramita Das

স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব মধুর সম্পর্ক। এই সম্পর্ক মজবুত করতে সকলে যে পারেন, তা কিন্তু নয়। বা সবার ভাগ্যে যে তা হয় তাও কিন্তু নয়। অনেক সময় ছোটখাটো ভুল থেকেই তিক্ততার জন্ম নেয়।

যে থেকে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। বিয়ে হওয়ার পরেই এই জিনিসগুলো ভুলেও করবেন না। এতে কিন্তু সম্পর্কের অবনতি হবে। এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, জানুন কোন কোন ভুল একদমই করবেন না।

Marriage
  • অতিরিক্ত পজিটিভ হওয়া

অতিরিক্ত পজিটিভ হওয়া অর্থাৎ বিয়ের পরেই সঙ্গীর ব্যাপারে অতিরিক্ত পজিটিভ হবেন না। তাঁর কোনও কাজে বাধা দেবেন না। তাহলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বিশ্বাস রাখবেন এবং ব্যক্তিকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। এতে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে সুখ থাকবে। আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন।

  • তুলনা করবেন না

বিয়ের পর আপনার জীবন সঙ্গীর সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না। এমন কি আপনার নিজের মা বোনেরও তুলনা করবেন না। এতে অপর ব্যক্তি কিন্তু মনে খুব আঘাত পান । সেই সঙ্গে হীনমন্যতায় ভোগেন। এতে আপনাদের সম্পর্ক ক্রমশও খারাপ হয়ে উঠবে। তাই জীবনসঙ্গীকে যেমন ভাবে পেয়েছেন, তেমনভাবে নিয়েই সারা জীবন থাকুন।

  • কোনও কিছু চাপিয়ে দেবেন না

যদি আপনার কোনও মত থাকে, তা আপনার সঙ্গীকে বলবেন। জোর করে চাপিয়ে দেবেন না। তার মতামতকেও গুরুত্ব দিন। যদি তিনি আপনার কথা না শোনেন, তাহলে তাকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করুন। দু’জনের চিন্তা ভাবনাতে মিল আনার চেষ্টা করুন। এতে দেখবেন আপনার সম্পর্ক খুব ভালো হবে।

  • পরিবারের সঙ্গে তুলনা করবেন না

বিয়ের পর অনেক সময় সঙ্গীরা একে অপরের পরিবারের সদস্যদের সঙ্গে তুলনা করেন। অশান্তি হলে পরিবারের সদস্যদের কথা টেনে এনে খারাপ কথা বলেন। এটি কিন্তু খুব খারাপ। এতে দুই পরিবারের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। এগুলি করা এড়িয়ে চলুন।

  • অন্য লোকের কথায় পরিচালিত হবেন না

আপনাদের দাম্পত্য জীবনে বাইরে তৃতীয় কোনও ব্যক্তি বা পরিবারের কোনও লোক যেন ঢুকে না পড়ে অর্থাৎ তাদের কথাতেই আপনারা পরিচালিত হবেন না। এগুলি আপনাদের সম্পর্কে অশান্তি টেনে আনতে পারে। সেই সমস্যা থেকে আপনি কিন্তু সহজে বের হতে পারবেন না। এমনকি বিবাহ বিচ্ছেদ হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।

Story first published: Monday, November 11, 2024, 20:53 [IST]
X
Desktop Bottom Promotion