Health tips: বাড়ছে ক্যানসারের থাবা, সময়মত এই স্বাস্থ্যকর অভ্যাসগুলি গড়ে তুলুন!

By Bhagysree Sarkar

Health tips: দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আমাদের জীবনধারা (Changing lifestyle), খাদ্যাভাস (eating habits)। আর এতে করেই দিনে দিনে বাড়ছে নানান স্বাস্থ্য সমস্যা। যার মধ্যে অন্যতম হয়ে উঠেছে ক্যানসার (Cancer)। এই মারণ রোগটি ধীরে ধীরে মানবজাতিকে গ্রাস করছে। নিকটর্বতী হাসপাতালে গেলে নজরে আসবে ক্যানসার রোগে আক্রান্ত রোগীদের ভিড়। এটি এমন একটি মারাত্মক রোগ, যা শরীরের যেকোনও অংশেই হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো এই রোগ ধরা পড়লে এর চিকিৎসা সম্ভব। তবে যারা সময়মতো চিকিৎসা না পান তাদের জন্য এটি প্রাণঘাতীও হতে পারে। বিশেষ করে এটি যখন চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। তাই মনে রাখতেই হবে, আমাদের জীবনযাত্রার উপরও অনেক কিছু নির্ভর করে। যদি আমরা সঠিক খাদ্যাভাস ও স্বাস্থ্যকর অভ্যাস (Proper diet and healthy habits) গ্রহণ করি, তবে ক্যানসারের মত মারাত্মক প্রাণঘাতী রোগকেও (This healthy habit will prevent cancer) হার মানাতে পারবো। চলুন আজ এমনই কিছু অভ্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক-

cancer
  • ভালো ঘুম গুরুত্বপূর্ণ

মনে রাখবেন, সুস্থ থাকার জন্য ভালো ঘুম জরুরি। ক্যানসার রোগীদের প্রতিদিন আট ঘণ্টা ভালো ঘুম নিশ্চিত করতে হবে। এতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে আরাম পাওয়া যাবে। সঠিক পরিমাণে ঘুম নতুন কোষ তৈরি করতে সাহায্য করবে। এই কোষগুলি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক।

  • যোগব্যায়াম প্রয়োজন

যোগব্যায়াম সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু সুস্বাস্থ্য নয়, এটি ক্যানসারের মতো মারাত্মক রোগকেও হারাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদী হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন। ক্যানসার রুখতে আপনাকে যোগব্যায়ামও করতে হবে। আসলে ব্যায়াম শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ায়। আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করার পরেই সঠিক ব্যায়াম বেছে নেওয়া উচিত।

  • ধ্যান শান্তি দেবে

বিশেষজ্ঞরা বলছেন, এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে মানসিক শান্তি খুবই জরুরি। এজন্য বেছে নিতে পারেন মেডিটেশন। মেডিটেশনের সাহায্যে মন ও শরীর উভয়কেই শান্ত ও সুস্থ রাখা যায়। এটি খুবই কার্যকর সমাধান। এজন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট মেডিটেশন করা উচিত।

  • স্বাস্থ্যকর খাদ্যাভাস

চিকিৎসকরা ক্যানসার রোগীদের স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরামর্শ দেয়। যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকবে, সেসব খাবার বেছে নিন। এইসব খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। এছাড়া খাদ্যতালিকায় মরশুমের ফল, সবজি, বাদাম এবং গোটা শস্য অন্তর্ভুক্ত করা উচিত। যা শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এগুলি আপনাকে ফিট রাখতে সাহায্য করবে।

এছাড়াও ক্যানসারসহ অধিকাংশ রোগে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল হয়ে পড়ে। তাই সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনার চারপাশের জিনিসগুলি পরিষ্কার রাখুন। সঙ্গেই একটি মাস্ক পরাও জরুরি। যেকোনও ধরনের সংক্রমণ এড়াতে ঘন ঘন হাত ধুয়ে নিন। বিশেষ করে মুখে, চোখে হাত দেওয়ার আগে।

Story first published: Tuesday, November 26, 2024, 12:36 [IST]
X
Desktop Bottom Promotion