National Vaccination Day 2023: প্রত্যেক মহিলার নেওয়া উচিত এই ৫ টিকা, দূরে থাকবে জটিল রোগ!

প্রতি বছর ১৬ মার্চ ভারতে 'জাতীয় টিকাকরণ দিবস' (National Vaccination Day) পালিত হয়। বিশ্বে বিভিন্ন রকম রোগের সঙ্গে লড়াইয়ের জন্য একাধিক টিকা রয়েছে। টিকাকরণের উপর ভিত্তি করেই নিয়ন্ত্রণে আনা গেছে বহু রোগকে। তাই, টিকাকরণের এই গুরুত্বের কথা মাথায় রেখেই একটি বিশেষ দিন ধার্য করা হয়েছে। এই বিশেষ দিনে প্রথম সারির স্বাস্থ্যসেবা কর্মী, যাঁরা প্রতিটি বাচ্চাকে সময়মতো টিকাদান করেন, তাঁদের কঠোর পরিশ্রমকে সম্মান জানানো হয়।

Vaccines Every Woman Needs

টিকা আমাদের প্রাণঘাতী রোগ থেকে কী ভাবে বাঁচাতে পারে, তা নিয়েই সচেতন করা হয় জাতীয় টিকাকরণ দিবসে। ভ্যাকসিন আমাদের শরীরকে বিভিন্ন রোগভোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই, প্রত্যেকটি মহিলারও উচিত ভ্যাকসিনেশন সম্পর্কে সচেতন হওয়া এবং সময়মতো টিকা নেওয়া। তাহলেই বিভিন্ন গুরুতর রোগ থেকে সুরক্ষিত থাকা যাবে। চলুন জেনে নেওয়া যাক, মহিলাদের কোন কোন ভ্যাকসিন নেওয়া খুব জরুরি।

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) ভ্যাকসিন

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) ভ্যাকসিন

এইচপিভি সংক্রমণ হল সবচেয়ে সাধারণ যৌনবাহিত সংক্রমণগুলির মধ্যে একটি। চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সার্ভিকাল ক্যান্সার এইচপিভি ভাইরাসের কারণেই হয়। HPV ভ্যাকসিন এই ভাইরাসের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। ফলে সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধ হয়। এই ভ্যাকসিন মলদ্বারের ক্যান্সার, মুখ, গলা, মাথা এবং গলার ক্যান্সারও প্রতিরোধ করতে পারে। এই টিকা দেওয়ার আদর্শ বয়স হল ১১ বা ১২ বছর।

ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন

ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন

ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু-এর ভ্যাকসিন যে কেউ নিতে পারে। বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদায়ী মহিলা অথবা যাঁদের ইমিউনিটি দুর্বল, হাঁপানি বা আর্থ্রাইটিসে ভুগছেন তাঁদের অবশ্যই এই ভ্যাকসিন নিতে হবে। ছয় মাসের বেশি বয়সী বাচ্চারাও এটি নিতে পারে। কোনও মহিলা এই ভ্যাকসিন না নিয়ে থাকলে, গুরুতর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে পারে।

টিটেনাস, ডিপথেরিয়া এবং পারটুসিস (TDAP) ভ্যাকসিন

টিটেনাস, ডিপথেরিয়া এবং পারটুসিস (TDAP) ভ্যাকসিন

এই ভ্যাকসিন টিটেনাস, ডিপথেরিয়া এবং পারটুসিস (হুপিং কাশি) থেকে রক্ষা করে। এই সব রোগ প্রাণঘাতী হতে পারে। মহিলারা গর্ভাবস্থার যে কোনও সময় TDAP ভ্যাকসিন নিতে পারেন, তবে এই ভ্যাকসিনের আদর্শ সময় হল গর্ভাবস্থার ২৭ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে। এতে মা এবং বাচ্চা সুরক্ষিত থাকবে।

হাম, মাম্পস এবং রুবেলা (MMR) ভ্যাকসিন

হাম, মাম্পস এবং রুবেলা (MMR) ভ্যাকসিন

হাম, মাম্পস এবং রুবেলা থেকে রক্ষা করে এই ভ্যাকসিন। এই ভাইরাসগুলি ব্রেন ড্যামেজ, বধিরতা এবং এমনকি মৃত্যুও ঘটাতে পারে। শিশুর বয়স ১২ থেকে ১৫ মাস হয়ে গেলে, এই টিকা দেওয়া যেতে পারে। দ্বিতীয় ডোজ ৪ থেকে ৬ বছর বয়সের মধ্যে এবং আরেকটি ডোজ ১৫ বছর বয়সে দেওয়া যেতে পারে।

হেপাটাইটিস বি ভ্যাকসিন

হেপাটাইটিস বি ভ্যাকসিন

এই ভ্যাকসিনটি হেপাটাইটিস বি থেকে রক্ষা করে। এই ভাইরাস লিভারের রোগ এবং লিভার ক্যান্সারের কারণ হতে পারে। এই টিকা সমস্ত নবজাতককে দেওয়া হয়। তবে যাঁরা এই ভ্যাকসিন মিস করে যান, তাঁদেরকে এই তিনটি ভ্যাকসিনের সিরিজ যে কোনও সময় দেওয়া যেতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷ কোনও কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।

X
Desktop Bottom Promotion