Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Year Ender 2024: চলতি বছরে কোন কোন রোগের করাল গ্রাসে মানুষ হিমশিম খেয়েছে? জানুন
Health
oi-Boldsky Desk
By Bhagysree Sarkar
Year Ender 2024: বর্ষবরণে আমরা সকলেই একেবারে প্রস্তুত। আজ ২০২৪ শেষ হয়ে শুরু হবে ২০২৫। নতুন বছরের জন্য আনন্দ-উচ্ছ্বাস তো আছেই। সঙ্গে স্বাস্থ্য নিয়ে মাথাব্যাথাও বেড়েছে। বছর শেষে সকলের সুস্থতাই কাম্য।
কিন্তু অন্যান্য বছরের মত, এবছরও কিন্তু ছিল রোগ-সংক্রমণ নিয়েই। এমনিতেই করোনা মহামারী এখনও প্রভাব ফেলছে, অন্যদিকে উদ্ভুত হয়েছে নতুন রোগব্যধী। যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে সংকটে ফেলেছে। চলুন আজ এক নজরে দেখে নেওযা যাক সেসব রোগের সম্পর্কে-

- কোভিড ১৯ এর এক্সবিবি রূপ (XBB variant of Covid-19): কোভিড হঠাৎ করেই আবির্ভূত হয়। যা দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই রোগ লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে। এটি একটি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা পরজীবী হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সবিবি হল কোভিডের সবচেয়ে সংক্রামক রূপ। সম্ভবত কোভিড ভ্যাকসিন এই রূপ থেকে মানুষকে রক্ষা করতে পারবে না ৷ এটি শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যে নয়, শিশুদের মধ্যেও পাওয়া গিয়েছে। যার মধ্যে চোখ লাল হওয়া নতুন উপসর্গ বলে মনে করা হয়।
- নিপা ভাইরাস (Nipah virus): চলতি বছরে দেশে ফের নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক বাড়ে। ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। যা থেকে ১৫১ জনের একটি 'কনট্যাক্ট লিস্ট' পায় প্রশাসন। এরপর নিপা মোকাবিলায় ১৬ টি কমিটি গঠিত হয়। মূলত নিপা ভাইরাস বাদুড় ও শূকর দ্বারা ছড়ায় ৷ করোনা ভাইরাসের মতো, নিপা একটি সংক্রামক রোগ। যা একজন থেকে অন্য ব্যক্তিতে দ্রুত ছড়িয়ে পড়ে ৷
- ক্যানসার (Cancer): চলতি বছরে ক্যানসার রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে স্তন ক্যানসার। বর্তমানে মহিলাদের মধ্যে যে ক্যানসার সবচেয়ে বেশি হচ্ছে এই ক্যানসার। এই রোগে স্তনের টিস্যুতে অস্বাভাবিক কোষগুলি বৃদ্ধি পেতে শুরু করে, যা সময়ের সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সময়ে ধরা পড়ে না। স্তন ক্যানসার কিছুক্ষেত্রে বংশগতও হতে পারে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে স্তনে পিণ্ড, স্তনের আকৃতির পরিবর্তন, চারপাশে লালচেভাব এবং স্তনে ব্যথা হওয়া ইত্যাদি।
- ডেঙ্গি জ্বর (Dengue fever): ডেঙ্গি জ্বর হল ডেঙ্গি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি মশাবাহিত রোগ। যা মূলত গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায়। চলতি বছরে এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং অন্যান্য দেশে বিপুল সংখ্যক মানুষকে শিকার করেছে। মূলত, ভারী বর্ষার কারণে এশিয়ার দেশগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। যা অনেক মানুষের প্রাণও কেড়েছে।
- মাঙ্কি পক্স (Monkey pox): চলতি বছরের মে মাস থেকেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে মাঙ্কি পক্সের থাবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, শুধু আফ্রিকাতেই ১৪ হাজারেও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মাঙ্কি পক্স ঘিরে উদ্বেগ বাড়িয়েছে ভারতেও। ১২ জুন পর্যন্ত বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের ৯৭,২৮১টি কেস রিপোর্ট করা হয়েছে ৷ শুধু তাই নয়, সারা বিশ্বে এই রোগে মারা গিয়েছে ২০৮ জন ৷
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Find out which diseases have affected people this year?
Story first published: Tuesday, December 31, 2024, 13:29 [IST]
Other articles published on Dec 31, 2024



Click it and Unblock the Notifications