নবরাত্রিতে উপবাস করছেন? স্বাস্থ্যের কথা মাথায় রেখে মনে রাখবেন এই টিপস গুলি

By Bhagysree Sarkar

শুরু হয়েছে মা দুর্গার আরাধনা, এই ৯দিন থাকে একেবারে উৎসবের আমেজ। উপবাস হল নবরাত্রির সঙ্গে যুক্ত একটি প্রথা। এটি একটি প্রাচীন উৎসব। দেশের বিভিন্ন জায়গায় নবরাত্রি উপলক্ষে অনেকেই উপবাস করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাঝেমধ্যে উপবাস করা স্বাস্থ্যের জন্যও উপকারী। কিন্তু নবরাত্রির উপোস করার সময় স্বাস্থ্যের খেয়াল রাখাও দরকার। নাহলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।

তাই এই সময় স্বাস্থ্যের জন্য বেশকিছু জিনিস মাথায় রাখা খুব প্রয়োজন। মূলত, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, তেলে ভাজা খাবার এড়িয়ে চলা। কিন্তু এসব না মেনে আপনি যদি অনিয়ম করেন,তবে যেকোনও শারীরিক ক্ষতি হতে পারে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক উপবাসের সময়কালে কোন কোন দিকে লক্ষ্য় রাখা প্রয়োজনীয়।

১. পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া-
উপবাসের সময় জল বা যেকোনও পানীয় গোটা দিন ধরে পান করা উচিত। অনেকেই আছেন যারা এই সময় রোদে ঘুরে বাড়ি ফেরেন, এবং সঙ্গে সঙ্গে স্নানে যান। এই কাজ করবেন না। হতে পারে বিপদ। আপনার উচিত, বাড়ি ঢুকে খানিকটা সময় বিশ্রাম নিয়ে শরবত বা জল পান করা। এরপর স্নানে যান।

২. তেলে ভাজা বা ভাজাভুজি এড়িয়ে চলুন-
আমাদে অনেকেই উপবাস শেষ হতে না হতে ঝাঁপিয়ে পড়ি তেলে ভাজার উপর। এই কাজ একেবারেই করবেন না। বিশেষজ্ঞরা বলছেন, উপবাস পর্বের মধ্যে বা পরে তেলে ভাজা একেবারেই খাওয়া উচিত নয়। হালকা অথচ পুষ্টিকর খাবার এই সময় জরুরি। বিশেষজ্ঞদের দাবি, এই সময় সবজি দিয়ে সাবুর খিচুড়ি খেতে পারেন আপনি। এতে মুখে স্বাদও আসবে।

৩. স্বাস্থ্যকর খাবার খান-
বিশেষজ্ঞরা বলছেন, উপবাসকালীন চিনি রয়েছে এমন কোনও খাবার এই সময় খাওয়া ভাল। অথবা এনার্জি পাওয়া যাবে এমন কোনও খাবার আপনি খেতে পারেন।
খাবারের রুটিনে এই সময় প্রচুর ফল ও শাক সবজি যুক্ত করুন। এসব স্বাস্থ্যের পক্ষে ভাল।

৪. খালি পেটে থাকছেন, তবে বেশিক্ষণ না-
বিশেষজ্ঞরা বলছেন, উপবাসের সময় দীর্ঘ সময় ধরে পেট খালি রাখা একেবারেই উচিত নয়। এই সময় আপনি যেকোনও শরবত খেতে পারেন। অথবা ছাতুর শরবতও এই সময় স্বাস্থ্যকর।

৫. পর্যাপ্ত পরিমাণের ঘুম-
এই উপবাসের দিনগুলিতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণের ঘুমের প্রয়োজন থাকে। তাই এি সময় বেশি কাজের চাপ না নিয়ে শরীরের কথা চিন্তা করে বিশ্রাম করা উচিত।
সময়ে সময়ে শরবত বা স্ন্যাক্সস মুখে তুলে নিতে পারেন। সেক্ষেত্রে শুকনো খোলায় ভাজা ছোলা, বাদাম, মাখানা খুবই কার্যকরী খাবার।

৬. উপবাস ভেঙে ফল খান-
এই সময় অনেকেরই মিষ্টি খেতে ইচ্ছে করে। উপবাস ভেঙে চোখ যায় মিষ্টিতে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মিষ্টি খাবের থেকে অনেক ভাল খেজুর খাওয়া।

Story first published: Thursday, April 11, 2024, 14:05 [IST]
X
Desktop Bottom Promotion