৩০ এর আগেই মুখে বলিরেখা-ব্রণর সমস্যা, অতিরিক্ত চিনি খাচ্ছেন না তো?

By Bhagysree Sarkar

চিনি আমদের শরীরে একাধিক সমস্যা তৈরি করে, একথা আমরা সকলেই জানি। ঠিক যেমন নুন বেশি খেলে রক্তচাপ বাড়ে। তেমনই অতিরিক্ত চিনিখেলেও এই একই ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, বেশি চিনি খাওয়ার সঙ্গে রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়ার সম্পর্ক রয়েছে। খাবারের স্বাদ বাড়ালেও অত্যন্ত অস্বাস্থ্যকর একটি উপাদান এই চিনি। কেবল শরীর নয়, মনের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে চিনি।

সব মিলিয়ে বেশি চিনি খেলে, আপনার ওজন যতই স্বাভাবিক থাকুক না কেন, হৃদরোগ হওয়ার আশঙ্কা খুব প্রবল। আমাদের সবার মধ্যেই কমবেশি চিনি খাওয়ার প্রবণতা আছে। সে রাতের খাবার পর হোক বা দুপুরে খাবার সেরে, বাঙালিদের শেষ পাতে একটু মিষ্টি লাগেই। কিন্তু খাদ্যাভ্যাসে অতিরিক্ত চিনির ব্যবহার শরীরের পাশাপাশি স্কিনের জন্যও সঠিক নয়, তা অনেকেরই অজানা। এই চিনি খেয়ে আমাদের স্কিনে কী কী সমস্যা সৃষ্টি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক।

Sugar
  • ব্রণর সমস্যা বাড়িয়ে দেয়-

অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আমাদের স্কিনে সিবাম প্রোডাকশন বেড়ে যায়। সিবামের প্রোডাকশন বেশি হলেই তা আমাদের ব্রণর সমস্যা বেড়ে যায়। এজন্যই ব্রণর পিছনে বিভিন্ন রকমের চিনি জাতীয় স্ন্যাক্স, সোডা, প্রসেসড কার্বোহাইড্রেট দায়ী থাকে।

  • অ্যালার্জির সমস্যা বেড়ে যাওয়া-

কারও স্কিনে যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে একে আরও বেশি সমস্যা সৃষ্টি করে চিনি। এছাড়াও একজিমা, রোজেশিয়া, সোরিয়াসিস এর মতো সিরিয়াস স্কিন প্রবলেমকে বাড়িয়ে তোলে এই অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস।

  • বয়সের আগে রিংকেলস বা বলিরেখা-

আমাদের স্কিনে কোলাজেন ও ইলাস্টিন থাকে। যা আমাদের স্কিনকে নরম ও কোমল করে। কিন্তু অতিরিক্ত চিনি এই কোলাজেনের সাথে ক্রস-লিঙ্কিং করে স্কিনকে করে তোলে শুষ্ক ও অমসৃণ। ফলেই স্কিনে দেখা দেয় রিংকেলস বা প্রিম্যাচিউর এজিং সাইনসের মত সমস্যা।

  • হাইপার-পিগমেন্টেশন-

অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাসের ফলে হাইপার পিগমেন্টেশনও হয়। শরীরে থাকা অতিরিক্ত চিনি বাড়িয়ে তোলে স্কিনের হাইপার পিগমেন্টেশনকে। তাই সময় থাকতে সাবধান হন।

Story first published: Thursday, June 13, 2024, 19:37 [IST]
X
Desktop Bottom Promotion