বর্ষাকালে বাড়তে পারে চোখের সংক্রমণ, সমস্যা এড়াতে কীভাবে যত্ন নেবেন জানুন

By Bhagysree Sarkar

বর্ষাকাল মানেই হাজারও শারীরিক সমস্যার উৎপত্তি। এই সময় আমাদের শরীরের সবথেকে স্পর্শকাতর অঙ্গ চোখের বাড়তি যত্ন নেওয়া উচিত। কারণ দেশে তথা বাংলার বুকে ইতিমধ্যেই একাধিক ভাইরাস দাপট দেখিয়েছে। আর যেকোনও সংক্রমণ সবার আগে চোখেই হওয়ার আশঙ্কা থাকে। তাই এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়তি সতর্ক থাকা দরকার।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় নানা ধরনের সংক্রমণ ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পায়। বিশেষ করে এই সময়ই কনজাঙ্কটিভাইটিস হয় অনেক মানুষের। সঙ্গে কর্নিয়াল আলসার সহ অন্যান্য সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পায়। মূলত আর্দ্রতা বৃদ্ধির কারণেই অনেক ধরণের সংক্রমণ বাড়ে। এই ঋতুতে চোখের সংক্রমণ সাধারণ, তবে সময়মতো চিকিৎসা না করালে অস্বস্তি এবং জটিলতা বাড়ে। এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ আপনার চোখকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। এই সময় কী কী চোখের সংক্রমণ হয়, চলুন দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels

ব্যাকটেরিয়াল কনজাঙ্কটিভাইটিস-

এই ধরনের কনজাঙ্কটিভাইটিস, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। এর ফলে প্রায়ই একটি আঠালো, পুঁজের মতো স্রাব বের হয়। সেইসাথে লালভাব এবং ফোলাভাব থাকে।

অ্যালার্জিক কনজাঙ্কটিভাইটিস-

ধুলাবালি বা ময়লা মতো অ্যালার্জেন দ্বারা সৃষ্ট এই অবস্থাটি কোনো সংক্রামক স্রাব ছাড়াই চোখের চুলকানি, লালভাব এবং জলের সৃষ্টি করে।

শুষ্ক চোখ-

বর্ধিত আর্দ্রতা এবং পরিবর্তিত আবহাওয়া অশ্রু স্তর ব্যাহত করতে পারে, যা শুষ্ক চোখের অন্যতম কারণ। উপসর্গগুলির মধ্যে রয়েছে লালভাব এবং দৃষ্টি ঝাপসা হওয়া মত সমস্যা।

এছাড়াও, ছত্রাকের কেরাটাইটিস ও ভাইরাল কনজাঙ্কটিভাইটিস তো রয়েছেই। তবে এই সব সমস্যা থেকে কীভাবে নিজের চোখ ভালো রাখবেন জেনে নিন-

১. বর্ষাকালে রোদের তেজ গ্রীষ্মকাল বা অন্যান্য সময়ে থেকে কম থাকে। অনেকেই এই সময় সানগ্লাস পরা ছেড়ে দেন। যা একেবারেই ভুল। এই সময় ধুলোয় নানা ধরনের জীবাণু ঘোরাঘুরি করে। তা সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার চোখে।

২. আপনি কারও সঙ্গে তোয়ালে বা রুমাল শেয়ার করবেন না। অন্য় কারও রুমাল ব্যবহার করাও এড়িয়ে চলতে হবে।

৩. যত্রতত্র চোখে মুখে জল দেবেন না। চোখে জল দেওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার করুন। সঙ্গেই যে জল দিচ্ছেন তা পরিষ্কার জল কিনা নিশ্চিত করুন।

৪. আপনি যদি কন্টাক্ট লেন্স পরেন, তবে নিশ্চিত করুন যে সংক্রমণ এড়াতে সেগুলি পরিষ্কার এবং সঠিকভাবে সংরক্ষণ করছেন। বর্ষাকালে চোখের ইনফেকশন অনেক সমস্যার সৃষ্টি করে। সময়মত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে চোখকে সুরক্ষিত রাখা যাবে।

Story first published: Wednesday, July 3, 2024, 18:04 [IST]
X
Desktop Bottom Promotion