তীব্র তাপপ্রবাহের জেরে বিপদ বাড়ছে কার্ডিওভাসকুলার রোগীদের, বিশেষজ্ঞরা সতর্ক করছেন

By Bhagysree Sarkar

আমরা সকলেই জানি একটি সুস্থ হার্ট দীর্ঘ জীবনের চাবিকাঠি। কিন্তু বৈশাখে যে হারে তাপপ্রবাহ চলেছে তাতে বাড়ির বাইরে বের হওয়াই মুশকিল হয়ে পড়ছে। মাঝে দুই-একদিন বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, এমন তীব্র তাপপ্রবাহের অবস্থার মধ্যে, সূর্যের দীর্ঘ এক্সপোজার কার্ডিওভাসকুলার রোগীদের মৃত্যুর হার বাড়িয়ে তুলতে পারে। শুনলে ভয় লাগলেও এটাই সত্যি।

বিশেষজ্ঞরা আরও বলছেন, এই দেশের মানুষ আক্রমনাত্মক তাপমাত্রার মুখোমুখি হচ্ছে। যারজন্যই মূলত কার্ডিওভাসকুলার সিস্টেম সম্পর্কিত সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা থাকছে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল না খান। তাহলে দেখা দেবে জলশূন্যতার সমস্যা। এই সমস্যা আরও জটিল হয়ে পড়ে যাদের হার্টের সমস্যা রয়েছে। তাদের শরীরে দেখা দেয় উচ্চ রক্তচাপ।

chest pain

সঙ্গেই ডিহাইড্রেশনের সমস্যা তো আছেই। তাই এই গরমে শরীরকে সুস্থ রাখতে অবশ্যই নিয়মিত জল খেতে হবে। বয়স্কদের বেলা ১২ টার পর বাড়ির বাইরে না যাওয়াই ভালো। জল খেতে ইচ্ছা না করলেও ফলের জুস বা বিভিন্ন ধরণের স্বাস্থ্যকর পানীয় খেতে পারেন।

এছাড়াও বিশেষজ্ঞদের মতে, বর্তমানে হাসপাতালে হার্ট অ্যাটাকের রোগীদেরও সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সাধারণত শীতকালে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়লেও এবছর গরমে তাপপ্রবাহের কারণে নিম্ন রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পশ্চিম রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশে গুরুতর তাপপ্রবাহের অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের কিছু অংশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, জম্মু, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়ে অল্প হলেও তাপপ্রবাহের অবস্থা থাকবে।

হার্ট অ্যাটাকের লক্ষণগুলি জেনে নিন-

  • বুকে ব্যথা ও হৃদস্পন্দন আচমকা বৃদ্ধি।
  • শ্বাস নিতে কষ্ট হওয়া।
  • হঠাৎ ঘাম ঝরে পড়া।
  • সারাক্ষণ ক্লান্তি অনুভব করা।
  • হজমের সমস্যা।
  • হঠাৎ হাত-পা ফুলে যাওয়া।

Story first published: Tuesday, June 4, 2024, 16:30 [IST]
X
Desktop Bottom Promotion