Smoking and Diabetes: ডায়াবেটিস রোগীরা আজ ত্যাগ করুন ধূমপানের অভ্যাস, মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের!

এখন ঘরে ঘরে ডায়াবেটিসের সমস্যা। প্রতিটি পরিবারে অন্তত একজন ডায়াবেটিক রোগী আছেনই। কেবল বয়স্করাই নয়, এখন অল্প বয়সিদের মধ্যেও ডায়াবেটিস হানা দিচ্ছে। ডায়াবেটিস রোগীদের রোজকার জীবনে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, নাহলে স্বাস্থ্য সমস্যা দিন দিন বাড়তেই থাকে। একবার ব্লাড সুগার ধরা পড়লে বেশ কিছু পুরানো অভ্যাস ছাড়তে হয়। তার মধ্যে অন্যতম হল ধূমপান।

Effects of smoking on Diabetes

'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর'- এই প্রবাদ সকলেরই জানা। তবে ডায়াবেটিস রোগীদের জন্য ধূমপান আরও মারাত্মক। এমনিতেই ডায়াবেটিসের হাত ধরে অনেক রোগভোগের জন্ম হয়। তার উপর নিয়মিত ধূমপান করতে থাকলে, শরীরের হাল আরও বেহাল হয়ে যায়। জেনে নিন, ডায়াবেটিস রোগীদের ধূমপানের অভ্যাস থাকলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে-

ধমনী শক্ত হয়ে যাওয়া

ধমনী শক্ত হয়ে যাওয়া

ধূমপান ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকারক। ধূমপানের কারণে ডায়াবেটিস রোগীদের ধমনী শক্ত হয়ে যায়। ফলে স্বাস্থ্যের সমস্যা আরও বাড়ে।

হার্টের সমস্যা

হার্টের সমস্যা

ডায়াবেটিস থাকলে অবিলম্বে ধূমপান ত্যাগ করুন। রক্তে শর্করার পরিমাণ বেশি থাকা সত্বেও দিনের পর দিন ধূমপান ও তামাক সেবন করে যাচ্ছেন, দীর্ঘ দিন এমন চলতে থাকলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। কার্ডিওভাসকুলার সমস্যা এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও থেকে যায়।

কিডনি রোগ

কিডনি রোগ

ডায়াবেটিস রোগীরা ধূমপানে আসক্ত হলে কিডনির সমস্যা এবং চোখের ইনফেকশন হতে পারে। এমনিতেই রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে তার প্রভাব পড়ে কিডনিতে। আর, ধূমপান করলে কিডনির সমস্যা আরও বেড়ে যেতে পারে।

অ্যালবুমিনিউরিয়া (Albuminuria)

অ্যালবুমিনিউরিয়া (Albuminuria)

ডায়াবেটিস রোগীরা নিয়মিত ধূমপান করলে অ্যালবুমিনিউরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেড়ে যায় এবং স্নায়ুর ক্ষতি হয়। ক্ষত নিরাময়েও অনেক সময় লাগে।

টাইপ ২ ডায়াবেটিস

টাইপ ২ ডায়াবেটিস

ডায়াবেটিস দুই ধরনের - টাইপ ১ এবং টাইপ ২। যারা ধূমপান করেন তাদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। তাই, সুস্থ থাকতে ধূমপান এড়িয়ে চলুন।

Story first published: Tuesday, December 27, 2022, 19:04 [IST]
X
Desktop Bottom Promotion