Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়মিত এই খাবারগুলি খেলে বাড়তে পারে ক্যানসার রোগের ঝুঁকি, আগেই সাবধান হোন
অস্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিকভাবে খাওয়া-দাওয়ার না করা, ভুল খাদ্যাভাসের কারণে মানুষের শরীরে মারাত্মক রোগের ঝুঁকি বাড়ে। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই প্রক্রিয়াজাত খাবার খান। তাছাড়াও কোল্ড ড্রিঙ্কস, মদ প্রচুর পরিমাণে খেয়ে থাকেন।
যে কারণে মারণ রোগেও আক্রান্ত হন অনেকেই। মারণ রোগ বললেই প্রথমেই আমাদের যার নাম মাথায় আসে তা হল ক্যানসার। ক্যানসার রোগের যদি সঠিক সময়ে চিকিৎসা করানো হয় এবং ডাক্তারের পরামর্শ মেনে থাকা যায় তাহলে সুস্থ হয়ে যান অনেকেই। নাহলে মৃত্যু পর্যন্তও হতে পারে।

- কোন কোন খাবার এড়িয়ে চলবেন
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO-এর দেওয়া তথ্য অনুসারে জানা গেছে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে ক্যানসারে আক্রান্ত মৃত্যু হয়েছে এক কোটিরও বেশি মানুষ। তাই সঠিক খাদ্যাভাস, জীবনযাত্রা মান উন্নত করা প্রত্যেকটি মানুষেরই খুব দরকার। কোন কোন খাবার এড়িয়ে চলবেন, জানুন।
- ভাজা খাবার
বিশেষজ্ঞদের মতে, রেডমিট ও মদে প্রচুর পরিমাণে রাসায়নিক থাকে। তাই এগুলি না খাওয়াই ভালো। তারপর যারা প্রচুর চর্বিযুক্ত খাবার, চিনি খান। তাঁদের বিশেষত্ব স্তন এবং লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যতটা পারবেন এড়িয়ে চলবেন মদ খাওয়া, রেডমিট, চিনি, ভাজা খাবার খাওয়া। এগুলি কিন্তু দ্রুত ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- প্রক্রিয়াজাত জাতীয় খাবার
গবেষকদের মতে, ক্যানসারের ঝুঁকি কমাতে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। যেমন- সসেজ, হটডগ ইত্যাদি একদমই খাবেন না। প্রক্রিয়াজাত কোনও মাংস খেলে আপনার ক্যানসার রোগের ঝুঁকি বাড়বে। যেহেতু এতে নাইট্রেট থাকে। যা আপনার শরীরের ক্ষতি করতে পারে। ধূমপান করা এড়িয়ে চলুন। সেই সঙ্গে নুন বেশি পরিমাণে একদমই খাবেন না।
- মদ
মদ খেলে ক্যানসার রোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। মদ খেলে গলা, মুখ, স্তন লিভার ও অন্ত্রের ক্যানসার হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়তে থাকে। আর মদ খেলে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে। লিভার ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়বে, তাই আগেই সাবধান হোন আপনি।



Click it and Unblock the Notifications