বর্ষায় ইমিউনিটি বাড়াতে রোজ খান এই ফল, পাবেন আশ্চর্যজনক উপকারিতা, জানুন

By Bhagysree Sarkar

আয়ুর্বেদে এমন অনেক খাদ্যবস্তুর বিষয় উল্লেখ রয়েছে, যা খেলে একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এগুলি আমাদের ত্বক ও চুলের জন্যও উপকারী। এরমধ্যে অন্যতম হল আমলকি। আমলকিতে থাকে জরুরি মিনারেলস ও ভিটামিন। যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কাঁচা বা জুস যেভাবে খুশি আপনি এটি খেতে পারেন। তবে অনেকেই আবার আমলকির আচার বা জ্যাম বানিয়েও খান।

আমলকি, ভিটামিন সি-এর পাওয়ার হাউস। এটি শুধু টক ফলই নয় পুষ্টিগুণের ভান্ডারও বটে। যা আমাদের রোগ প্রতিরোধ শক্তি ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। বর্ষা বা ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি ছাড়া ভাইরাল বা ব্যাক্টিরিয়াল ইনফেকশানের হাত থেকেও আমলকি আমাদের রক্ষা করে। তবে বিশেষজ্ঞদের মতে, ক্যানসার সেলের সংখ্যা কমাতে পারে আমলকি। শুধু তাই নয়, আমলকির রস আমাদের শরীরের সমস্ত প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষা করে এবং বাত, কফ ও পিত্ত থেকে মুক্তি দেয়। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন আমলা খাওয়ার আশ্চর্যজনক উপকারিতা-

Indian gooseberry
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আমলকি ভিটামিন সি সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শক্তিশালী ইমিউনিটি সিস্টেম আপনাকে ঠাণ্ডা এবং জ্বরের মতো ছোটোখাটো রোগ থেকে সুরক্ষিত রাখবে। এছাড়াও এটি ক্ষত সারাতেও সাহায্য করে।

  • পরিপাক তন্ত্র সুস্থ রাখে

আমলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা আমাদের হজমশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং পেট পরিষ্কার রাখে।

  • দৃষ্টিশক্তি উন্নত করে

আমলকিতে ভিটামিন এ-ও পাওয়া যায়। যা আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন আমলা খেলে দৃষ্টিশক্তি ভালো হয় এবং ছানির মতো সমস্যার ঝুঁকি কমে।

  • চুল ঘন এবং চকচকে করে

চুলের জন্যও আমলকি খুবই উপকারী, একথা সকলেই জানে। এতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চুলকে পুষ্ট করে এবং চুল পড়া রোধ করে। এছাড়াও আমলকি চুলকে করে ঘন, মজবুত ও চকচকে করতে সক্ষম।

  • ওজন কমাতে সহায়ক

আমলকি চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিপাক বাড়ায়। এতে থাকে ফাইবার আপনাকে দ্রুত পূর্ণ বোধ করে। যা আপনাকে কম খেতে দেয় এবং ওজন কমাতে সাহায্য করে।

  • কিন্তু এই পুষ্টিগুণে ভরপুর আমলকি কীভাবে খাবেন?

আমলকি নানাভাবে খাওয়া যেতে পারে। যা আপনার উপর নির্ভর করে। আপনি চাইলে কাঁচাও খেতে পারেন আবার জ্যাম, চাটনি বা জুস বানিয়ে খেতে পারেন। তবে সর্বাধিক উপকারের জন্য কাঁচা আমলকি খাওয়াই উত্তম বলে পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Story first published: Thursday, July 18, 2024, 14:53 [IST]
X
Desktop Bottom Promotion