Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health tips: শীতে শরীরকে সুস্থ রাখতে রোজ খান এই বীজগুলি, রয়েছে আশ্চর্যজনক উপকারিতা
Health tips: শীত (winter) প্রায় এসেই পৌঁছে গিয়েছে। এই ঠাণ্ডা আবহাওয়ায় জ্বর, সর্দি, কাশির সমস্যা লেগেই থাকে। তাই শরীর সুস্থ রাখা ভীষণভাবে জরুরি। শরীর সুস্থ রাখতে সবথেকে বেশি প্রয়োজন সঠিক খাদ্যাভাস। বিশেষজ্ঞরা বলছেন, শীতে শরীর সুস্থ রাখতে ডায়েটে রাখতে পারেন কিছু বীজ (Seeds with health benefits)। যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী (health benefits) প্রমাণ হবে। চলুন তাহলে আজকের প্রতিবেদনে এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন কোন বীজগুলির ডায়েটে রাখবেন, আর তার কী গুণাগুণ-
বিশেষজ্ঞরা বলছেন, শরীর সুস্থ রাখতে শীতের খাদ্যতালিকায় বীজ অন্তর্ভুক্ত করা জরুরি। কারণ এই বীজগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও মিনারেল। যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী (Strengthens immune system) করার সঙ্গেই শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করে। এই বীজগুলি কাঁচাও খেতে পারেন আবার তা ভিজিয়ে রেখেও খেতে পারেন।

ছবি সৌজন্য- pexels
. চিয়া সিড (Chia seed)
চিয়া সিডে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়। এই বীজ খেলে আমাদের হাড় মজবুত ও শক্তি বৃদ্ধি হয়। শীতে জল কম খাওয়ার ফলে শরীরে জলের ঘাটতি দেখা যায়, কিন্তু এই সিড সেই ঘাটতি দূর করতেও সাহায্য করে। চিয়া সিড জলে ভিজিয়ে, পুডিং আকারে বা স্মুদিতে মিশিয়েও খেতে পারেন।
. ফ্ল্যাক্সসিড (Flaxseed)
শীতকালে ফ্ল্যাক্সসিড অর্থাৎ শণের বীজ খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা আমাদের শরীরের অভ্যন্তরে প্রদাহ কমায়, ত্বকে আর্দ্রতা প্রদান করে এবং হৃদরোগের জন্যও উপকারী। এই বীজ শীতকালে শরীরকে ভেতর থেকে উষ্ণতা প্রদান করে। শণের বীজ কাঁচা বা পাউডার হিসেবে দই, স্মুদি বা ওটমিলের সাথে যোগ করে খেলে উপকার পাবেন।
সূর্যমুখী বীজ (sunflower seeds)
সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, কপার, সেলেনিয়াম ও প্রোটিন। যা আমাদের শরীরে শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সূর্যমুখী বীজ হালকা ভেজে এবং স্ন্যাকস হিসাবে খেতে পারেন। অথবা স্যালাডে মিশিয়েও খেতে পারেন।
কুমড়োর বীজ (Pumpkin seeds)
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কুমড়োর বীজে ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং অনেক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এই বীজ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাপ বজায় রাখতে সাহায্য করে। শীতকালে এই বীজ খেলে তা ফোলাভাব কমাতে এবং শরীরকে ভেতর থেকে গরম রাখতে সাহায্য করবে। হালকা ভাজা কুমড়োর বীজ সকালের ব্রেকফাস্টে খেতে পারেন। এছাড়া কোনও স্যালাডে ছড়িয়েও খেতে পারেন।



Click it and Unblock the Notifications