Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমকালে শরীর হাইড্রেট রাখতে ভরসা রাখুন এই সুপারফুডগুলির ওপর
গরম পড়তে আর বেশি দিন বাকি নেই। এই গরমের দিনে শরীর যাতে ডিহাইড্রেট না হয় সেদিকেই বিশেষ নজর দিতে হবে। কারণ এই গরমের সময় কিন্তু অনেক জায়গাতেই লু বয়। আবার বাইরে বেরোলে চোখে মুখে গরম হওয়ার লাগে। যা কিন্তু তখন বেশ কষ্টদায়ক হয়ে ওঠে। আর এই গরমকালের অনেকেরই শরীরে জলের মাত্রা কমে যায়।
জ্বর হয়। মাথা ঘোরে, খুব ক্লান্ত লাগে। কাজ করার ইচ্ছা কমে যায়। সে সময় কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হয়। না হলে কিডনির উপরেও ক্ষতিকারক প্রভাব পড়ে। তবে সব সময়ে যে জল খেতে ভালো লাগবে তা নয় এমন অনেক খাবার রয়েছে যা আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। তাতে জলের ঘাটতি মিটবে, শরীর ডিহাইড্রেট হবে না।

- শশা
গরমে শরীর ভালো রাখতে চাইলে ও শরীর যাতে ডিহাইড্রেট না হয় তার জন্য আপনাকে রোজ শশা খেতে হবে। শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শশার মধ্যে ৯০ শতাংশ জল থাকে। যাতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম পটাশিয়াম থাকে। এতে ক্যালোরির পরিমাণ খুব কম। এটি খেলে আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণেই থাকবে।
- টম্যাটো
গ্রীষ্মকালে রোজ খান টম্যাটো। টম্যাটোতে প্রচুর উপকারিতা রয়েছে। এতে ৯৩ শতাংশ জল থাকে। এটি আপনি কাঁচা কেটে নুন দিয়ে খেতে পারেন। এটি খেলে আপনার শরীরের জলের ঘাটতি পূরণ হবে।
- লেটুস পাতা
লেটুস পাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই পাতা খেলে আপনার শরীরে জলের ঘাটতি পূরণ হবে।
- তরমুজ
গরমে সুপার ফুডের মধ্যে একটি হল তরমুজ। এই ফল প্রায় সকলেই খেতে ভালোবাসেন। এক কাপ তরমুজের রসে থাকে ১১৮ এম এল এর বেশি জল। তাই এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো।
- কমলালেবু
কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনি কমলালেবুর রস করে এক চিমটি নুন দিয়ে খেতে পারেন। এটিতে আপনার শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখবে। আঙ্গুর
আঙ্গুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি গেলে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। আঙ্গুরের প্রচুর পরিমাণে থাকে ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াবে।



Click it and Unblock the Notifications