Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়মিত এই খাবারগুলি খেলে ভালো থাকবে কিডনি, পরিষ্কার হবে রক্তও
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল কিডনি। কিডনি ভালো রাখতে এবং কিডনিতে পাথর হওয়া আটকাতে নানা ধরনের খাবার আমাদের খেতে হয় এবং সেই সঙ্গে শরীরের বিশেষ যত্ন নিতে হয়।
কোন কোন খাবার খেলে কিডনি ভালো থাকবে ও রক্ত পরিষ্কার থাকবে, জানুন।

- বাঁধাকপি বা ফুলকপি
বাঁধাকপি বা ফুলকপিতে কম পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম থাকে । এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে রয়েছে। তাই এই সবজি খেলে আপনার কিডনি ভালো থাকবে। সেই সঙ্গে পরিষ্কার থাকবে রক্তও।
- ক্যাপসিকাম
ক্যাপসিকাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ৬, বি ৯, ভিটামিন সি ও কে থাকে। এতে রয়েছে নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি নিত্যদিন ক্যাপসিকাম খান তাহলে আপনার কিডনিতে পাথর হবে না।
- বেরি
বেরি ফলের নাম নিশ্চয়ই শুনেছেন। বেরি যদি আপনি রোজ খান তাহলে আপনার খাবার ভালো হজম হবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। সেই সঙ্গে কিডনি ভালো থাকবে। রক্ত পরিষ্কার থাকবে। তাই দেরি না করে আজ থেকেই এটি খাওয়া শুরু করুন।
- সবুজ শাক সবজি
নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। যদি আপনি রোজ শাক, বেগুন, বাঁধাকপি খেলে কিডনি ভালো থাকবে। তবে সবজি সীমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন।
- অলিভ অয়েল
অলিভ ওয়েল দিয়ে রান্না করে খেলে কিডনি ভালো থাকে। এতে কিডনির কোনও রোগ হয় না। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে আপনার রক্ত কিন্তু দ্রুত পরিষ্কার হবে।
- রসুন
রসুনের যে অনেক গুণ আছে তা আমরা সকলেই জানি। এতে অ্যালিসিন নামক একবার যৌগ থাকে। যা কিডনি ভালো রাখতে সাহায্য করে। সেই সঙ্গে হার্টও ভালো রাখে। রক্ত পরিষ্কার করতে কাজে লাগে রসুন।
- আপেল
আপনি রক্ত পরিষ্কার রাখতে চাইছেন তাহলে নিত্যদিন খান একটি করে আপেল। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল থাকে, যা কিডনির জন্য ভালো। আপনিও কিডনি ভালো রাখতে রোজ খেতে পারেন এগুলি। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।



Click it and Unblock the Notifications