রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত খান এই খাবারগুলি

By Autri

বর্তমান সময়ে ডায়াবেটিস রোগে ভোগেন প্রায় বেশিরভাগ মানুষই। তরুণ তরুণীদেরও কিন্তু রেহাই মেলে না। খাদ্যাভ্যাসের পরিবর্তন, সঠিক জীবনযাপন না করলে বা প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে।

ডায়াবেটিস রোগের যদি সঠিক সময়ে চিকিৎসা না করানো হয় তাহলে শরীরে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এই খাবারগুলি আপনাকে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতেই হবে। দেখুন কী কী খাবেন রোজ।

Diabetes
  • আমলকি

আমলকিতে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম রয়েছে। তাছাড়াও থাকে খনিজ, কার্বোহাইড্রেট। আপনি যদি নিত্যদিন খাদ্য তালিকায় আমলকি রাখেন তাহলে আপনার শরীরে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তাই আপনি যদি ডায়াবেটিস রোগী হোন তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন আমলকি।

  • নিম পাতা

ডায়াবেটিস রোগীদের নিত্যদিন তেতো জাতীয় খাবার খাওয়া উচিত। তাই আপনারা নিত্যদিন নিম পাতা খেতে পারেন। এতে গ্লুকোজ ট্রান্সপোর্টার ৪ থাকে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নিম পাতা খেলে আপনার কিন্তু শরীরে যদি কোনও অ্যালার্জি থাকে তাও দ্রুত কমবে। এমনকি ত্বক ভালো রাখতেও সাহায্য করে নিমপাতা।

  • বেরি জাতীয় ফল

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে যেকোনোও বেরি জাতীয় ফল খেতে পারেন। যেমন- ব্ল্যাকবেরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো।

  • দারচিনি

দারচিনি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান বা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাঁরা কিন্তু নিত্যদিন দারচিনি খেতে পারেন। দারচিনি দিয়ে চা বা দারচিনি ভিজিয়ে সেই জলও খেতে পারেন।

  • উচ্ছে বা করোলা

উচ্ছে বা করোলাতে প্রচুর পরিমাণে তেতো থাকে। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের কিন্তু তেতো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব দরকার। তাই আপনিও কিন্তু নিত্যদিন খেতে পারেন উচ্ছে । এটি খেলে আপনার শরীরও একাবারে ফিট থাকবে। কমবে সুগারও।

  • বীজ জাতীয় খাবার

যদি পারেন নিত্যদিন বীজ জাতীয় খাবার খাবেন। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কিন্তু আপনার রক্তে শর্করার মাথা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করবে। ত্বক ভালো রাখতে সাহায্য করে বীজ জাতীয় খাবার। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

X
Desktop Bottom Promotion