নিয়ম করে আপনার সন্তানকে খাওয়ান এই ড্রাই ফুটসগুলি, বাড়বে স্মৃতিশক্তি

By Autri

ছোট থেকেই শিশুদের খাবারের দিকে বিশেষ নজর দিতে হয়। না হলে তাদের শারীরিক গঠন ঠিক থাকবে না, এমনকি স্মৃতিশক্তি বাড়বে না, মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে না।

যদি আপনি আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে নিত্যদিন নিয়মকরে তাদেরকে খাওয়ান এই ড্রাই ফুটসগুলি। তালিকায় কোন কোন খাবারের নাম রয়েছে, দেখুন।

dry fruits
  • আখরোট

আখরোটে রয়েছে আলফা লিনোলেনিক নামক এক ধরনের অ্যাসিড। এটি কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যদি আপনি আপনার সন্তানকে খাওয়ান তাহলে তার মস্তিষ্ক আরোও উন্নত হবে। তবে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে দুটো থেকে তিনটে করে আখরোট আপনি আপনার সন্তানকে খাওয়াতে পারেন।

  • বাদাম

বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্টের মতন উপাদান থাকে। যা আপনার শিশুর মস্তিষ্কের জন্য খুব ভালো। তাছাড়া যারা মানসিক চাপের শিকার তাদেরও কিন্তু এই বাদাম খেতে পারেন। শুধু তাই নয়, স্মৃতিশক্তি বাড়ার পাশে পাশে ত্বকও কিন্তু আরও উজ্জ্বল হবে।

  • খেজুর

খেজুর এমনিতেই বাচ্চাদের খুব প্রিয় একটি ড্রাই ফুটস। খেজুরে অনেক পুষ্টিগুণ রয়েছে। যেমন- ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলি খেলে আপনার বাচ্চার শক্তি শরীরে বাড়বে। মস্তিষ্ক ভালো কাজ করবে। নার্ভের কোনও সমস্যা থাকলে তাও কমে যাবে। খেজুরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যে সব বাচ্চা প্রায় সব সময়েই ক্লান্ত হয়ে যায় তাদের এটি খাওয়ানো খুব দরকার।

  • পেস্তা

পেস্তাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। নার্ভকে আরোও সচল রাখে। কাজের ক্ষমতা বাড়ায়।

  • কিশমিশ

কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম থাকে। আয়রন রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। পটাশিয়াম রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে। এমনকি আপনার শিশুর মস্তিষ্ক ভালো রাখতেও সাহায্য করবে একটি কিশমিশ। কিশমিশে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শিশুর শরীরে যদি কোনও ব্যথা থাকে বা সে সব সময় ক্লান্ত হয়ে পড়ে তা থেকে আপনি যদি তাকে দ্রুত বার করতে চান করতে তাহলে রোজ খাওয়ান এই ড্রাই ফুটস। যদি আপনার সন্তান কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন।

Story first published: Sunday, March 10, 2024, 19:18 [IST]
X
Desktop Bottom Promotion