Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমে চাঙা থাকতে খান ঘি কফি, রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক গুণ
কফি খেতে পছন্দ করেন এমন অনেকেই রয়েছেন। অনেকেই চিনি দিয়ে পছন্দ করেন আবার অনেকে এস্প্রেসো। কিন্তু ঘি কফি, খেয়েছেন? আজ্ঞে হ্যাঁ, এই কফি খেয়েই গোটা গরম কাটিয়ে দিচ্ছেন সিনেমা দুনিয়ার বহু তারকা। ভাবছেন এ আবার কী? এই বিশেষ কফিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। হয়ত ভাবছেন স্বাদের কথা, খেতে উদ্ভট হবে। এমনটা কিন্তু নয়, বরং স্বাদ তো বাড়বেই সেইসঙ্গে বাড়বে স্বাস্থ্য উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, কফির সঙ্গে ঘি মিশিয়ে খেলে, আপনার স্বাস্থ্য আরও ভালো হবে।
এই কফি আপনি বাড়িতেই বানাতে পারবেন। তাও খুব সহজে। এক কাপ গরম জলে এক চামচ কফি পাউডার এবং এক চামচ ঘি ফেলে দিন। এবার সেটি খান। এতে পাবেন একাধিক উপকার। চলুন, জেনে নেওয়া যাক কফির সঙ্গে ঘি মিশিয়ে খেলে কী উপকার মেলে-

- ওজন নিয়ন্ত্রণে থাকে
ঘিয়ের মধ্যে আছে যথেষ্ট ফ্যাট, তবে চিন্তা করবেন না। একটি গবেষণা বলছে, চিনি ছাড়া কালো কফির সঙ্গে এক চামচ ঘি খেলে ওজন কমানোর কাজ আরও দ্রুত হয়। ফলে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ সহ অনেক সমস্যাই দূরে থাকবে। আপনার সুস্থ থাকা সহজ হবে। তবে হ্যাঁ, এই কফি খেতে হবে সকালে খালি পেটেই। না হলে কিন্তু কোনও উপকারেই আসবে না।
- হজমে সাহায্য করে
সারা বছর ধরে গ্যাস-অম্বল বদহজমের সমস্যায় ভুগচ্ছেন? এই কফি নিয়মিত খেলে হজম ভালো হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পাবেন। ঘিয়ে থাকা বুট্রিক অ্যাসিড স্বাস্থ্যকর অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, পেট ফাঁপা এবং বদহজমের মতো হজমের অস্বস্তি কমায়। রোজ সকালে কফির কাপে ঘি মিশিয়ে পেটের সমস্যাগুলিকে ভুলে যান।
- খিদে নিয়ন্ত্রণে রাখে
তেলে জলে মেশে না ঠিকই, কিন্তু ঘি-কালো কফির মিশ্রণে ওজন কমার সঙ্গে কমে খিদেও। বারবার খিদে পেলে ওজন বাড়তে পারে। সেই সমস্যা কমায় এই কফি।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
শরীর সুস্থ রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। এই কফি খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঘিয়ে থাকে ভিটামিন এ এবং ই এর মতো অত্যাবশ্যক ভিটামিন এবং খনিজ। যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে।
- মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে
ঘিয়ে থাকা স্যাচুরেটেড ফ্যাট, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য সহায়ক। স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে কাজ করে এটি। মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করার জন্য আপনার কফিতে ঘি মিশিয়ে খান। এতে আপনার মানসিক স্বচ্ছতা বাড়বে বহুগুণ।
এছাড়াও রোজ সকালে এক চামচ ঘি খেলে ত্বকের জেল্লা বজায় থাকে। গরমে এমনিতেই শরীরে জলের ঘাটতি হয়, ত্বক শুষ্ক দেখায়। ঘি কফি দিয়ে দিন শুরু করলে ত্বক টান টান হবে, উজ্জ্বল দেখাবে। সঙ্গেই চুলের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। ঘিয়ে থাকে ভিটামিন এ, ডি, কে-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান। যা চুলের জন্যেও বেশ উপকারী।



Click it and Unblock the Notifications