Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কোভিড-১৯ : করোনা থেকে বাঁচতে হাত ধোওয়ার পাশাপাশি সঠিকভাবে হাত শুকানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ
যখন থেকে করোনা ভাইরাসের বিষয়টি সামনে এসেছে, তখন থেকেই শোনা যাচ্ছে যে সর্বদা হাত পরিষ্কার রাখা উচিত। আপনার হাত যত বেশি পরিষ্কার থাকবে, ততই আপনি করোনার হাত থেকে নিরাপদে থাকতে পারবেন। কিন্তু, শুধুমাত্র হাত ধোওয়াই কি আপনার পক্ষে যথেষ্ট? হাত ধোয়া যতটা জরুরি ততটাই প্রয়োজন হাত শুকনো করা।


শুকনো ত্বক বেশি নিরাপদ হয়
শুকনো ত্বকে জীবাণু কম থাকে। হাত শুকনো রাখলে কেবল হাতের আর্দ্রতাই দূর হয় না, জীবাণুর সংখ্যাও হ্রাস করে। এছাড়াও, পরিবেশে জীবাণুর বিস্তারকে হ্রাস করে। শুষ্ক ত্বকের চেয়ে ভেজা ত্বক থেকে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে।

ডিসপোজেবল টিস্যু দিয়ে হাত শুকনো করুন
আপনি হয়তো ভাবতে পারেন যে, কাপড়ের তোয়ালে দিয়ে হাত শুকানো নিরাপদ কিন্তু আপনি জানেন না যে, এতেও জীবাণুর জন্ম হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে ডিসপোজেবল টিস্যু পেপার ব্যবহার করা ভাল। ডিসপোজেবল টিস্যু পেপার দিয়ে হাত মোছা বা শুকানো উচিত কারণ এটি দ্রুত হাতের আর্দ্রতা শুষে নেয়। হাতের আর্দ্রতা দূর করার সবচেয়ে দ্রুততম এবং কার্যকর উপায় এটি। তাই, কোভিড-১৯ এর বিস্তার এড়াতে এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভালো করে হাত ধোয় অনেকেই কিন্তু প্রায়ই হাত শুকনো করার বিষয়টি অনেকে উপেক্ষা করে। হাত শুকনো রাখাও পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শুধু করোনা নয়, যদি আপনি রোগ থেকে দূরে থাকতে চান তবে নিজেকে পরিষ্কার রাখুন এবং আপনার হাতও পরিষ্কার রাখুন।

ড্রায়ার ব্যবহার করা এড়িয়ে চলুন
বিশেষজ্ঞদের মতে, কিছু মানুষ বিশ্বাস করে যে এয়ার ড্রায়ার দিয়ে হাত শুকানো ভাল, কারণ এতে ব্যাকটিরিয়া বা অন্যান্য জীবাণুগুলি জীবিত থাকে না, কিন্তু এটি একটি মিথ। এয়ার ড্রায়ার দিয়ে হাত শুকানো পরিবেশকে দূষিত করতে পারে এবং ড্রায়ারগুলি বাতাসে অণুজীবের বিস্তার বাড়িয়ে তুলতে পারে।



Click it and Unblock the Notifications