বাড়ি ফিরে আগেই ফ্রিজের জল খাচ্ছেন, এই অভ্যাস কতটা ক্ষতিকর জানেন কি?

By Bhagysree Sarkar

গরমে বাইরে চলছে তাপপ্রবাহ। দিন দিন তা বেড়েই চলেছে। বাড়ির বাইরে যাওয়া মানেই যেন যুদ্ধ। বাইরে বের হলেই দাবানলের মতো আগুনের আভা। একদিকে যেমন শরীরে জলের ঘাটতি দেখা দিচ্ছে, তেমনই হচ্ছে বদহজমের সমস্যা।

এরই মধ্যে গলা শুকিয়ে যাচ্ছে। শরীরে থাকছে জলের চাহিদা। এইসময় স্বাভাবিক তাপমাত্রার জলের থেকে ফ্রিজের জলের প্রতি চাহিদা বেশি থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

refrigerator

বিশেষজ্ঞদের মতে, রোদ থেকে ঘুরে এসে ঢক ঢক করে ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয়। এতে সাময়িক আরাম পাওয়া গেলেও শরীরের উপর এর বিরূপ প্রভাব পড়ে। হঠাৎ করে শরীরে ঠান্ডা জল প্রবেশ করার ফলে রক্তনালীগুলি সঙ্কুচিত হয়ে পড়ে। এর থেকে বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। শ্বাসনালীতে শ্লেষ্মার একটা অতিরিক্ত আস্তরণ তৈরি হয়। যার শ্বাসযন্ত্রজনিত বিভিন্ন সংক্রমণের আশঙ্কা তৈরি হয়।

তাই চিকিৎসকরা বলছেন, গরম আবহাওয়া থেকে বাড়ি ফিরে ঠান্ডা জল খাওয়ার আগে কিছুক্ষণ বিশ্রাম নিন। শরীরের ঘাম শুকিয়ে এলে তারপর সাধারণ বাড়ির তাপমাত্রায় থাকা জল খাওয়া যেতে পারে। তবে জলের পাশাপাশি কেউ চাইলে ডাবের জলও খেতে পারেন। ডাবের জল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া, আখের রস বা রসালো ফল খান। মূলত, গরমের সময় শরীর ঘামতে থাকে। শরীরে জলের ঘাটতি থাকে। ফলে গরমে শরীর বেশি দুর্বল লাগে। শরীরে জলের ঘাটতি পূরণ করতে ও দুর্বলতা কাটাতে খেতে পারেন বিভিন্ন ফলের রস।

Story first published: Monday, April 29, 2024, 21:02 [IST]
X
Desktop Bottom Promotion