রোগা হওয়ার জন্য সকাল-বিকাল লেবু জল খাচ্ছেন, জানেন কী মারাত্মক পরিণতি হতে পারে?

By Bhagysree Sarkar

আমরা সকলেই জানি, লেবু জল পান করা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তাই অনেকেই ডিটক্সের জন্য সকালে বা সারাদিন হালকা গরম জলে লেবুর টুকরো রেখে পান করেন। লেবুতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্টও আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ।

কিন্তু জেনে রাখা ভালো, আপনি যদি প্রতিদিন লেবু জল পান করেন তবে এর কিছু অসুবিধাও হতে পারে। প্রতিদিন লেবু জল পান করা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, অর্থাৎ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যা সম্পর্কে আমরা এই প্রতিবেদনে জানব।

lemon water
  • দাঁতের ক্ষতি

লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা আমাদের দাঁতের এনামেলকে দুর্বল করে দিতে পারে। তাই আপনি যদি নিয়মিত লেবু জল পান করেন, তবে আপনার দাঁতের এনামেল ক্ষয় হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। সমস্যা এড়াতে লেবু জল পান করার পর জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে ভুলবেন না। এই পদ্ধতি করা কিন্তু অবশ্যই জরুরি, কারণ লেবু খাওয়ার পর এর অ্যাসিড আমাদের মুখে থেকে যায়, যা দাঁতের ক্ষতি করে।

  • কোষ্ঠকাঠিন্য

লেবুর জলে ফাইবার থাকে। তবে এটি অতিরিক্ত পরিমাণে খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। তাই আপনার যদি ইতিমধ্যেই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তবে লেবু জল পান করলে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। তাই সতর্ক থাকুন।

  • পেটের আলসার

লেবুর জলে অ্যাসিড থাকে, যা আপনার পেটের টিস্যুর ক্ষতি করতে পারে। যদিও সাধারণত এমনটা হয় না, তবে বেশি পরিমাণে লেবু জল পান করলে এই সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। এই কারণে খাবার হজম করতে আপনার অনেক অসুবিধা হতে পারে।

  • অ্যাসিড রিফ্লাক্স

লেবুর জলে অ্যাসিড থাকে, যা আপনার পেটে অ্যাসিড রিফ্লাক্স বাড়াতে পারে। এর ফলে হজমশক্তিও নষ্ট হয়ে যেতে পারে। আপনার যদি ইতিমধ্যেই অ্যাসিড রিফ্লাক্স থাকে, তবে লেবু জল পান করলে আপনার লক্ষণগুলি আরও খারাপ হতে পারে।

এছাড়াও লেবু জল কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে। আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খান, তাহলে প্রতিদিন লেবু জল খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। যাতে লেবু জলের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া না হয়।

Story first published: Monday, September 30, 2024, 15:50 [IST]
X
Desktop Bottom Promotion