World Down Syndrome Day 2023: কেন হয় ডাউন সিনড্রোম? এর লক্ষণগুলি কী? জেনে নিন

অনেক শিশু জন্মগতভাবে নানা ধরনের শারীরিক অপূর্ণতা নিয়ে পৃথিবীতে আসে। এসব সমস্যার জন্য পরবর্তী জীবনে তাকে ও তার পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই রকমই একটি সমস্যা হল ডাউন সিন্ড্রোম। প্রতি বছর ২১ মার্চ দিনটি 'বিশ্ব ডাউন সিনড্রোম দিবস' (World Down Syndrome Day) হিসেবে পালন করা হয়।

Down Syndrome

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) মতে, ক্রোমোজোম সংক্রান্ত রোগের মধ্যে ডাউন সিনড্রোম প্রথম সারির একটি রোগ। প্রতি বছর জন্মগ্রহণকারী হাজার শিশুর মধ্যে ১ জন ডাউন সিনড্রোম নিয়ে জন্মায়। এই অসুখটা আদতে কী? এর উপসর্গ কী? আক্রান্ত হলেই বা কী করণীয়? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ডাউন সিন্ড্রোম কী (What is Down syndrome)?

ডাউন সিন্ড্রোম কী (What is Down syndrome)?

ডাউন সিনড্রোম এক ধরনের জেনেটিক রোগ, যেখানে শিশু ২১ নম্বর ক্রোমোজোমে আরেকটি অতিরিক্ত ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে। এই অবস্থা ট্রাইসোমি ২১ (trisomy 21) নামেও পরিচিত। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে।

ডাউন সিনড্রোম তিন ধরনের হয় - ট্রাইসোমি ২১, ট্রান্সলোকেশন (translocation) এবং মোজাইসিজম বা মোজাইক ডাউন সিনড্রোম (Mosaicism or mosaic Down syndrome)।

ডাউন সিন্ড্রোমের লক্ষণ

ডাউন সিন্ড্রোমের লক্ষণ

চিকিৎসকরা বলছেন, এই সমস্যায় বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ স্বাভাবিকের তুলনায় ধীরে হয়। এ ছাড়াও যে সমস্যাগুলি দেখা যায় -

  • চোখের কোনা ওপরের দিকে ওঠানো
  • চ্যাপ্টা মুখ
  • ছোটো মাথা
  • ছোটো কান
  • কম উচ্চতা
  • চ্যাপ্টা নাক
  • গলা ও ঘাড়ের গঠন ছোটো
  • লম্বা জিভ
  • চোখের রঙিন অংশে ছোটো ছোটো সাদা দাগ
  • ছোটো আঙুল এবং ছোটো হাত, পা
  • মাংসপেশির দুর্বলতা
  • কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি?

    কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি?

    ১) যে সব মহিলারা ৩৫ বছর বা তারও বেশি বয়সে মা হন, তাঁদের সন্তানের ডাউন সিনড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও এটি নিয়ে দ্বিমত রয়েছে।

    ২) যে সব বাবা-মায়েদের ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চা থাকে, তাঁদের ক্ষেত্রে পরের সন্তানেরও এই রোগের ঝুঁকি থেকে যায়।

    ৩) পিতা-মাতার কাছ থেকে সন্তানের মধ্যে ডাউন সিনড্রোম চালিত হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে পরিবারে এই রোগের ইতিহাস থাকলে শিশুরও এই সমস্যা হতে পারে।

    ডাউন সিন্ড্রোমের চিকিৎসা

    ডাউন সিন্ড্রোমের চিকিৎসা

    ডাউন সিনড্রোমের জন্য কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। চিকিৎসকরা বলছেন, নানা ধরনের থেরাপির মাধ্যমে এই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষা, উৎসাহ, যথাযথ যত্ন ও ভালোবাসা রোগীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। শারীরিক ও মানসিক বিকাশে কাউন্সেলিং ও স্পেশ্যাল এডুকেশন দরকার। এর পাশাপাশি নিয়মিত কিছু হেলথ চেক-আপ জরুরি।

Story first published: Tuesday, March 21, 2023, 15:41 [IST]
X
Desktop Bottom Promotion