Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Honey Side Effects: 'মহৌষধি' হলেও এসব খাবারের সঙ্গে ভুলেও মেশাবেন না মধু, হতে পারে বিষের সমান!
Honey Side Effects: বর্তমানে মানুষ আগের থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন (Health conscious)। অনেকেই চিনির (sugar) ক্ষতিকর দিক সম্পর্কে জানেন। তাই চিনির বদলে গুড় বা মধু (honey) খাওয়ার অভ্যাস করেছেন। আবার অনেকেই সকালের শুরুটা লেবু জলে মধু মিশিয়ে খেয়ে শুরু করেন। বিশেষজ্ঞদের মতে, শীতকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারলে তা আপনাকে বাড়তি সুবিধা দেবে। মানুষ প্রায়ই মধু স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা নিয়ে কথা বলে। এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এছাড়াও সর্দি-কাশি থেকে মুক্তি দিতেও মধু খুবই উপকারী।
মধুর উপকারিতা (Benefits of honey) পেতে আমরা অনেক কিছুর সাথে মিশিয়ে খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন যে কিছু জিনিসের সাথে মধু মিশিয়ে খেলে উপকারের পরিবর্তে ক্ষতি (Side effects of honey) হতে পারে? হ্যাঁ ঠিকই শুনেছেন। চলুন আজকে আমরা এমনই কয়েকটি জিনিসের সম্পর্কে জানব, যা ভুল করেও মধুর সঙ্গে মেশানো উচিত নয়। যেমন-

ছবি সৌজন্য- pexels
. গরম জল-
অনেকেই সকালে খালি পেটে গরম জলে মধু মিশিয়ে পান করে থাকে। ভাবেন তা হয়ত লাভ হয়, তবে বাস্তবে এমনটা নয়। গরম জলে তাপমাত্রায় মধুর এনজাইম নষ্ট হয়ে যায়।
. মশলাদার খাবার-
জেনে রাখা ভালো, মশলাদার খাবারের সাথে কখনোই মধু মেশানো উচিত নয়। এটা করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। মধুর সাথে মসলাযুক্ত খাবার খেলে এর স্বাদ নষ্ট হয় এবং হজমেরও ক্ষতি হয়।
. মদ-
মধু এবং অ্যালকোহল মেশানো আপনার স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে। মধুতে প্রাকৃতিক শর্করা রয়েছে, যা অ্যালকোহলের সাথে একত্রিত হলে আপনার শরীরে দ্রুত শোষিত হতে পারে। যার ফলে আপনার মাথা ঘোরা, বমি বমি ভাব বা বমি হয়। এটি অনেক পরিস্থিতিতে বিপজ্জনকও হতে পারে। তাই শুধু অ্যালকোহল নয়, কোনও গাঁজনযুক্ত পানীয়ের সাথে মধু মেশাবেন না।
. রসুন-
রসুন ও মধু একসাথে খেলে আপনার পেটের সমস্যা হতে পারে। রসুনে উপস্থিত যৌগগুলি মধুর এনজাইমগুলিকে ধ্বংস করতে পারে, এর পুষ্টির মান হ্রাস করতে পারে। এছাড়াও এটি পেটের সমস্যাকে আরও মারাত্মক করে তুলতে পারে। তাই রসুন ও মধু কখনই মেশানো উচিত নয়।
. ডিম-
ডিম এবং মধু উভয়ই উষ্ণ প্রকৃতির। তাই এগুলি আলাদা করে খাওয়াই উচিত। তবে এই দুটি একসাথে খাওয়া হলে আপনারই ক্ষতি হবে। কারণ, ডিমের প্রোটিন মধুতে থাকা এনজাইমের সাথে হস্তক্ষেপ করতে পারে, যা আপনার শরীরের মধুর পুষ্টির শোষণকে কমিয়ে দিতে পারে। এছাড়াও, হজমশক্তিও খারাপ হতে পারে।



Click it and Unblock the Notifications