Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনার এই আচরণগুলির কারণেই কি স্বামীর সঙ্গে বাড়ছে দূরত্ব?
স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ধন কখনোই অল্প কয়েকদিনের নয়। এ বন্ধন কখনোই পলকা হয় না। তাই ছোটখাটো বিষয়ে ঝগড়া হলেও দুজনের মধ্যে তা মিটিয়ে সারা জীবন হাতে হাত রেখে চলতে হয়। যতই বাধা বিপত্তি আসুক না কেন তা পেরিয়ে দু'জনকে মাথা তুলে দাঁড়াতে হবে। যদিও বর্তমান সময় ডিভোর্সের প্রবণতা একটু বেশি বাড়ছে।
বর্তমান সময়ের বিবাহ বিচ্ছেদের ঘটনা বাড়ার প্রথম ও প্রধানত কারণ হচ্ছে, সম্মান না করা। দুজন হয়তো দুজনকে সম্মান করছেন না। অভদ্র আচরণ করছেন। স্বামীর পরিবারের সঙ্গে হয়তো ভালো ব্যবহার করছেন না স্ত্রীরা। একারণে স্বামীরা কিন্তু তার স্ত্রীর থেকে অনেকটাই দূরে সরে যান। এতে অশান্তির পরিবেশের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তা ডিভোর্সের দিকে চলে যায়।

- এই আচরণগুলি আজই ত্যাগ করুন
যদি আপনি আপনার বৈবাহিক জীবন সুখে রাখতে চান এবং স্বামীর সঙ্গে অশান্তি করতে না চান তাহলে এবং সংসারে সুখ বজায় রাখতে চান তাহলে স্বামীর সঙ্গে কখনোই এ ধরনের আচরণ করবেন না। দেখুন কোন কোন আচরণ করলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব অনেকটাই বাড়ে।
- শাশুড়িকে অপমান করবেন না
অনেক সময় দেখা গেছে, স্বামীর সামনেই তার স্ত্রী তার পিতা-মাতা অর্থাৎ শ্বশুর-শাশুড়িকে খুব অপমান করছেন। এতে কিন্তু আপনি আপনার পরিবারের কাছে খুব ছোট হচ্ছেন এবং আপনার স্বামীর চোখে অনেকটাই ছোট হয়ে যাচ্ছেন। এতে আপনার স্বামীর আত্মসম্মানও কিন্তু অনেকটাই আঘাত পড়ছে, যে কারণে অনেক সময় স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয়।
শাশুড়ির সঙ্গে কখনোই বাজে ব্যবহার করবেন না। তবে শাশুড়ি কথাটি শুনলে সকলের মনে একটি খারাপ ধারণা চলে আসে। তবে সব শাশুড়িরা কিন্তু কখনোই খারাপ হয় না। তাই শাশুড়ির সঙ্গে প্রথমে ভালো ব্যবহার করুন। মায়ের মতন তাকে ভালোবাসুন। তাহলে দেখবেন আপনার স্বামী ও আপনাকে ভালোবাসবে।
- স্বামীর অল্প উপার্জন নিয়ে হাসাহাসি করবেন না
স্বামীরা যদি প্রচুর অর্থ উপার্জন করতে না পারেন তাঁকে নিয়ে কখনোই হাসাহাসি করবেন না। আপনার স্বামীর অল্প আয় বা সীমিত আয় নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করুন। তাকে নিয়ে ঠাট্টা, পরিহাস করা বন্ধ করুন। তাহলে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আরোও মধুর হবে। এতে আপনার স্বামীর সঙ্গে আপনার বিবাহ বিচ্ছেদ কখনোই হবে না।
- আমন্ত্রণ ছাড়া বাবা মায়ের বাড়িতে স্বামীকে নিয়ে যাবেন না
কোনও কারণ ছাড়া নিজের বাপের বাড়িতে স্বামীকে নিয়ে যাওয়ার জন্য জেদ করবেন না। যদি আমন্ত্রণ না পান বা দরকারে কখনোই সেখানে স্বামীকে সেখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। এতে স্বামীর সম্মান অনেকটাই কমতে থাকে। এতে কিন্তু স্বামীরা ভেতর থেকে অনেকটাই কষ্ট পান।
- অশান্তির কথা পিতা মাতাকে বলা এড়িয়ে চলুন
স্বামীর সঙ্গে ছোটখাটো ঝগড়া হলেই বাবা-মাকে বলবেন না। কারণ তারা আপনারদের মধ্যে অশান্তি নিয়ে জামাইয়ের সঙ্গে নানা রকম কথা বলবেন। এতে স্বামী ও স্ত্রীর সম্পর্কে অনেকটা ব্যাঘাত ঘটে। তাতে স্বামীর ভাবমূর্তিও কিন্তু সেই শ্বশুরবাড়িতে নষ্ট হয়। তাই নিজেদের ছোটখাটো অশান্তি বাড়িতেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
- মানসিক চাপ দূরে রাখুন
আপনার স্বামীর কাঁধে যেহেতু বাড়ির পুরো দায়িত্ব। সেই ক্ষেত্রে তাকে মানসিক চাপ থেকে দূরে রাখুন। তার সঙ্গে খিটখিট করবেন না। তাঁর খেয়াল রাখবেন। যেন সে সবসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারেন। শান্তিপূর্ণভাবে আপনারা একসঙ্গে থাকুন। এতে আপনার সম্পর্ক আরোও মধুর হবে।
- এক কথা বারবার বলবেন না
এমন অনেক মহিলারা রয়েছেন যারা তাদের স্বামীকে বারবার এক কথা বলে থাকেন। এতে তাদের স্বামীরা কিন্তু অনেক সময় অস্বস্তি বোধ করেন। রেগে যান। মারামারি পরিস্থিতিও তৈরি হয়ে যায়। তাই আগেই সাবধান হোন। বারবার এক কথা কখনোই আপনার স্বামীকে বলবেন না।



Click it and Unblock the Notifications