Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় কোষ্টকাঠিন্যের সমস্যা বেড়েছে? খাদ্যতালিকায় রাখুন এই ফলগুলি!
বর্ষাকালে সন্ধ্যা হলেই মন ভাজাভুজি খেতে চায়। এই খাওয়ার প্রবণতায় আমাদের গ্যাস-অম্বলের সমস্যা ডেকে আনে। আর এর থেকেই হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এই সমস্যায় যে মানুষ ভোগেন একমাত্র তিনিই জানেন এ কি যে কষ্ট। কোষ্ঠকাঠিন্যে আমাদের পেট পরিষ্কার হয় না। ফলে গ্যাস, ফোলাভাব ও বদহজমের মতো সমস্যা বাড়তে পারে। এছাড়াও খাবার খাওয়ার কোনও রুচি থাকে না। পেট থেকে কোমর এবং মলদ্বারেও ব্যথা হয়।
শুধু তাই নয়, এর ফলে চাপ পড়ে কোলনে। আপনি যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকেন, তাহলে কোলন ক্যানসারের ঝুঁকিও বাড়ে। তাই বর্ষায় খাওয়াদাওয়া নিয়ে সকলকেই সচেতন থাকতে হবে। ভুল খাদ্যাভ্যাস আমাদের অন্ত্রে ঠিকমতো হজম হয় না। তবে কিছু ফল আপনার খাদ্যতালিকায় যোগ করতে হবে, যেগুলি আপনাকে স্বস্তি দেবে।

পেঁপে
পুষ্টিবিদদের মতে, পেটের ময়লা পরিষ্কার করতে পেঁপে বেশ উপকারী। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ, এতে প্যাপেইন নামক একটি এনজাইম রয়েছে। যা হজমের উন্নতি করতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।
আপেল
খোসা ছাড়ানো আপেল খাওয়া পেটের জন্য ভীষণ উপকারী। কারণ, আপেলে থাকা ফাইবার অন্ত্রের গতি বাড়াতে সহায়ক। এছাড়াও এতে রয়েছে পেকটিন, যা মলত্যাগের উন্নতি ঘটিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
নাশপাতি
পুষ্টিগুণে ভরপুর নাশপাতি। এটি পেট সংক্রান্ত সমস্যা দূর করতে কার্যকর। ফাইবার, ফ্রুক্টোজ এবং সরবিটলের মতো উপাদানগুলি নাশপাতিতে পাওয়া যায়। যা অন্ত্রের গতি বাড়ায়। আপনার যদি কোষ্ঠকাঠিন্য এবং পেট সম্পর্কিত সমস্যা থাকে, তবে আপনি এটি আপনার খাদ্যতালিকায় যোগ করতে পারেন।
কিউই
এই ফলে ভালো পরিমাণে জল ও ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও এতে অ্যাক্টিনিডিন নামক এনজাইম রয়েছে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। সঙ্গে হজম এবং মলত্যাগে সাহায্য করে।
কমলালেবু
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতেও কমলালেবু খেতে পারেন। কমলালেবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সক্ষম। একটি করে কমলালেবু নিয়মিত খেলে অন্ত্রে জমে থাকা ময়লা বেরিয়ে আসতে পারে।



Click it and Unblock the Notifications